চিফ মাইনিং ইঞ্জিনিয়ারের চরিত্রে এবার অক্ষয়

কের পর এক ছবির কাজ করে চলেছেন অক্ষয়। এবার তাঁকে দেখা যাবে চিফ মাইনিং ইঞ্জিনিয়ার জসওয়ান্ত গিলের বায়োপিক 'ক্যাপসুল গিল' এ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্রাট পৃথ্বীরাজ বক্স অফিসে সেভাবে সাফল্য লাভ না করতে পারলেও। একের পর এক ছবির কাজ করে চলেছেন অক্ষয়। এবার তাঁকে দেখা যাবে চিফ মাইনিং ইঞ্জিনিয়ার জসওয়ান্ত গিলের বায়োপিক ‘ক্যাপসুল গিল’ এ। যার পরিচালনায় রয়েছেন ‘রুস্তম’ খ্যাত পরিচালক টিনু সুরেশ দেশাই। জানা যাচ্ছে যে জুলাইতেই নাকি সেখানে শুটিংয়ের জন্য লন্ডনে উড়ে যাবেন অক্ষয়। জানা যাচ্ছে শুটিং চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত। তারপর ‘রক্ষা বন্ধন’ ছবির প্রচারে দেশে ফিরবেন তিনি। 

ছবিটি মাইনিং ইঞ্জিনিয়ার গিলের জীবনের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে। যিনি ১৯৮৯ সালে রাণীগঞ্জের একটি কয়লা খনি প্লাবিত হওয়ার সময় ৬০জনেরও বেশি প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিলেন এবং ওই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এই অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন পরিণীতি চোপড়া। অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির শুটিং চলবে আগামী সেপ্টেম্বরে রায়গড় এবং পশ্চিমবঙ্গের রানিগঞ্জে হবে দ্বিতীয় শিডিউলের শুটিং।

অন্যদিকে অক্ষয় সম্প্রতি ‘রক্ষা বন্ধন’-এর ট্রেলার লঞ্চ করেছেন। আনন্দ এল রাই পরিচালিত এই ছবির ট্রেলারটি দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতারাও ট্রেলারের প্রশংসা করেছেন। এতে আরও অভিনয় করেছেন ভূমি পেডনেকর। আমির খান এবং কারিনা কাপুর খানের ‘লাল সিং চাড্ডা’-এর সঙ্গে একই সময়ে মুক্তি পাবে এই ছবি। তাই লড়াই যে হাডদাহাড্ডি হব্বে ফের অক্ষয়ের সঙ্গে তা বলাই বাহুল্য 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা