এই মুহূর্তে

‘সবার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে’, বলিউডের উপর ইরানের যুদ্ধের প্রভাব, উদ্বিগ্ন অক্ষয় কুমার

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের প্রভাব পড়ছে ভারতেও, তেল-জ্বালানি সঙ্কটে জেরবার মধ্যবিত্তের হেঁশেল। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধ তুলতে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যার ফলে ভারতের একাধিক জ্বলানিবাহী ট্যাঙ্কার পারস্য উপসাগরে আটকে রয়েছে। গ্যাস, তেল-জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে সরকার। সুতরাং মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পড়ছে ভারতেও। শুধু সাধারণ মানুষের উপর নয়, এই যুদ্ধের কোপ পড়েছে ভারতীয় চলচ্চিত্র মহলেও। এবার এই নিয়ে হতাশা প্রকাশ করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘ভূত বাংলা’-র প্রচারে ব্যস্ত। এবং দেশ ও বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিনেতাও যথেষ্ট উদ্বিগ্ন। সম্প্রতি চলচ্চিত্র শিল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অক্ষয় কুমার এবং খোলামেলাভাবে কথা বলেছেন।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, ‘এই মুহূর্তে সিনেমাই আমাদের একমাত্র ভাবনা। সিনেমাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করি বাতিল হওয়া কনসার্টগুলি আবার শুরু হবে। সবার ব্যবসা আবারও চালু হবে। কিন্তু আপনি যেমনটা বললেন, এই যুদ্ধে সবার ব্যবসাই বিপর্যস্ত। শেয়ার বাজারও ধসে পড়ছে। বর্তমান পরিস্থিতি শুধু সাধারণ মানুষকেই নয়, বিনোদন জগতকেও প্রভাবিত করছে। তবে এমন সময়েও ‘ধুরন্ধর ২’-এর মতো স্পাই মুভি কোটি কোটি টাকার ব্যবসা করছে।’ এই মর্মে অভিনেতা তাঁর আসন্ন ছবি নিয়েও উদ্বিগ্ন। অক্ষয় এর আগে তাঁর ‘হুইল অফ ফরচুন’ শো-তে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি মানুষের কাছে আবেদন করেছিলেন যে, ‘বিশ্বে অনেক সমস্যা চলছে। অনেক যুদ্ধ হচ্ছে। আমাদের সকলের প্রার্থনা করা উচিত। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার পরিবার এবং দেশের জন্য প্রার্থনা করুন, যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি।’

অক্ষয় কুমার বর্তমানে তাঁর ছবি ‘ভূত বাংলা’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করতে ব্যস্ত, কিন্তু তিনি বৈশ্বিক পরিস্থিতিকেও উপেক্ষা করছেন না। তিনি বিশ্বাস করেন যে, চলচ্চিত্র শিল্পসহ প্রতিটি ক্ষেত্রের সুষ্ঠু পরিচালনার জন্য শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। এই সময়ে তিনি সবাইকে ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছেন। অক্ষয়ের ছবি ‘ভূত বাংলা’ আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, তব্বু এবং রাজপাল যাদব। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তৃণমূলের টিকিট না পেয়ে ডিগবাজি খেয়ে শমীকের প্রশংসায় পঞ্চমুখ ইমন

‘কোনও ষড়যন্ত্র নয়, জলে ডুবেই মৃত্যু হয়েছে জুবিন গর্গের’, জানিয়ে দিল সিঙ্গাপুর পুলিশ

‘খারাপভাবে ১০ বার স্পর্শ’, পরিচালক সনোজ মিশ্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মোনালিসার

‘আমি ইতিহাসে সৃষ্টি করব’, পঞ্চমবার বাবা হয়ে ‘অদ্ভুত’ ইচ্ছাপ্রকাশ বিতর্কিত ইউটিউবারের

৩০ বছরেই সব শেষ, রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় অভিনেত্রীর

কান্তারা’র দেবীকে অপমান, আদালতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ, ফের বিপাকে রণবীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ