‘খারাপভাবে ১০ বার স্পর্শ’, পরিচালক সনোজ মিশ্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মোনালিসার

কোচিতে একটি সাংবাদিক সম্মেলনে স্বামীর উপস্থিতিতে সনোজ মিশ্রের কুকীর্তি ফাঁস করেন মোনালিসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই মুসলিম প্রেমিককে বিয়ে করে তোলপাড় ফেলে দিয়েছেন ‘মহাকুম্ভে’ ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে। যিনি ২০২৫ সালে প্রয়াগরাজ মহাকুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল হয়েছিলেন। ব্যতিক্রমী তাঁর চোখ, মুখের গড়ন এবং শ্যামবর্ণ চেহারা সহজেই তাঁকে আলোচনায় টেনে আনেন। যার ফলে বলিউড থেকেও ডাক আসে তাঁর। প্রখ্যাত পরিচালক সনোজ মিশ্রের হাত ধরে তিনি বলিউডে অভিনয় যাত্রা শুরু করেন। তাঁর ছবি ‘দ্য মণিপুর ডায়েরি’-তে চুক্তিবদ্ধ হন। জানা যায়, পরিচালক তাঁকে হাতে কলমে অভিনয় শিখিয়েছেন। ইতিমধ্যেই কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। কিন্তু কেরিয়ার শুরু হতে না হতেই মুসলিম প্রেমিক ফরমানকে আগে বিয়ে করেছেন মোনালিসা।

জানা যায়, তাঁর পরিবারের ফরমানকে মেনে নেননি।  পরিবার তাঁদের বিয়েতে বাঁধা দিয়েছিল। অন্য কারও সঙ্গে মোনালিসার বিয়ে ঠিক করেছিল। সেই কারণেই পুলিশের কাছে পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন ভাইরাল গার্ল এবং পুলিশের উপস্থিতিতে সপ্তাহ দুয়েক আগে একটি হিন্দু মন্দিরে গিয়ে ফরমানকে বিয়ে করেন মোনালিসা। বিয়ের পর একাধিক অজানা তথ্য সামনে এনেছেন তিনি। এমনকি তিনি চলচ্চিত্র নির্মাতা সানোজ মিশ্রের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ এনেছেন। কোচিতে একটি সাংবাদিক সম্মেলনে স্বামীর উপস্থিতিতে সনোজ মিশ্রের কুকীর্তি ফাঁস করেন মোনালিসা। তাঁর দাবি, যখন তিনি নাবালিকা ছিলেন অর্থাৎ তাঁর ১৮ বছর হয়নি, তখন সনোজ তাঁকে খারাপভাবে স্পর্শ করেছেন। নেপাল-দেরাদুনের মতো জায়গা জুড়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর শুটিং চলেছে। তখনই তাঁর সঙ্গে অসৎ আচরণ করেছেন সনোজ মিশ্র।

অভিযোগ, পরিচালক তাঁর শরীরে বারবার অনুপযুক্ত স্পর্শ করেছেন। সেই সময়ে তাঁর পরিবার এগুলিকে গুরুত্ব দেয়নি। তাঁরা মোনালিসার প্রথম কাজ এবং টাকার লোভে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। যেহেতু ঘটনাগুলির সময় তিনি নাবালিকা ছিলেন, তাই মামলাটি শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ আইন (পকসো)-এর আওতায় পড়ছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মোনালিসা। তিনি বলেন, ‘সনোজ মিশ্র ভাল মানুষ নন। তিনি আমাকে ১০ বার খারাপভাবে স্পর্শ করেছে। কিন্তু সে সময় আমাকে কেউ সাহায্য করেনি। এমনকি সনোজ মিশ্র আমার ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপের চেষ্টা করেন। ফরমান খানের সঙ্গে আমার বিয়েকে তিনি ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছিলেন। এখন আমি এবং আমার স্বামী হুমকির সম্মুখীন হচ্ছি, যার কারণে আমরা কেরলের বাইরে যেতে ভয় পাচ্ছি।’ যদিও মোনালিসা কথিত হয়রানির বিষয়ে এখনও পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি, তিনি জানিয়েছেন যে তিনি আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন এবং পকসো আইনে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?