আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিরাপত্তায় গলদ, ‘কেশরি’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বছর পর অজানা তথ্য ফাঁস

নিজস্ব প্রতিনিধি: ২০১০ সালে মুক্তির পেয়েছিল অক্ষয় কুমারের ‘কেশরি’, যে ছবিটি ১৮৯৭ সালের সারাগড়হির যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। ছবিতে অক্ষয়ের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। যেখানে কিছু যুদ্ধের দৃশ্যও দেখানো হয়েছিল। কিন্তু জানেন কী, ছবির ক্লাইম্যাক্সের যুদ্ধের দৃশ্যের চিত্রগ্রহণের সময়, সিনেমার সেটটি ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছিল? সৌভাগ্যবশত, বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে, SFX সুপারভাইজার বিশাল ত্যাগী জানিয়েছেন, আগুনের দৃশ্য দুই ঘণ্টা ধরে পুরো টিমকে দেখতে হয়েছিল। এদিক ওদিক ছোটাছুটি করেছেন সকলে। কারণ সেটে কোনও রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

তাঁর কথায়, ‘তখন আমরা হাওয়াইতে ‘কেশরী’-র শুটিং করছিলাম। আমাদের একটি বড় বিস্ফোরণের দৃশ্য নির্মাণ চেয়েছিলাম। প্রথমে আমরা একটি আলাদা দেওয়ালের কথা ভেবেছিলাম, কিন্তু বাজেট না থাকায় আমরা সেটের দেওয়ালেই বিস্ফোরণের শুটিং করার সিদ্ধান্ত নিই। সেটে কোনও নিরাপত্তার ব্যবস্থা ছিল না। আমি মুম্বই থেকে মোটর এবং পাইপ আনতে বলেছিলাম, কিন্তু প্রযোজক সংস্থা বলেছিল, এর কোনও বাজেট নেই। যখন সেদিন সন্ধ্যায় আমি একটি বিস্ফোরণের দৃশ্যের শুটিংয়ের জন্য সেট ঠিক করলাম, তখন একজন বিদেশি অ্যাকশন-পরিচালক এসে আমায় বললেন যে, এতে আগুনের একটি দৃশ্যও থাকা উচিত। সেইমতো সেট তৈরি করা হল। কিন্তু এই ঘটনার পর আমি না বলতে শিখে গেছি।’

তিনি আরও বলেন, ‘আমি তখন দেখিনি যে দেওয়ালটি পিভি ফোমের তৈরি কিনা! আমরা পেট্রোল দিইনি, ‘Gas Poppers’ ব্যবহার করেই আগুন ধরিয়েছিলাম, কিন্তু একটি মাত্র স্ফুলিঙ্গেই তাতে দাউ দাউ করে আগুন ধরে যায়। কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এমনকি ফায়ার মার্শালের কাছেও একটি মাত্র পাউডার সিলিন্ডার ছিল, যা দিয়ে বেশি উঁচুতে পৌঁছনোও সম্ভব নয়। অগত্যা কারো কিছু করার ছিল না। পুরো ক্রু দুই ঘণ্টা ধরে সেটটিকে পুড়তে ও ধ্বংস হতে দেখেছে। যেহেতু আগুন ধীরে ধীরে জ্বলতে শুরু করেছিল এবং সেটটি খোলা জায়গায় ছিল, তাই কারো কোনও ক্ষতি হয়নি। ‘কেশরী’-র প্রযোজক সংস্থা ধর্মা প্রোডাকশনস আগুনের জন্য আমাকে দোষারোপ করেছিল। কিন্তু পরিচালক আমায় সমর্থন করেছিল।’ অক্ষয় কুমারের কেশরীতে পরিণীতি চোপড়া একটি মুখ্য ভূমিকায় ছিলেন। ফিল্মের আধ্যাত্মিক সিক্যুয়েল ‘কেশরি চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’, ১৮ এপ্রিল, ২০২৫-এ প্রেক্ষাগৃহে হিট করেছিল৷

Published by:

Share Link:

More Releted News:

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট নীতু-ঋদ্ধিমার

৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

‘অল্পের জন্যে বেঁচে গেছি’, কাস্টিং কাউচ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কৃতিকার

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ