শাড়ির পাশাপাশি এবার মহিলারা সাজবেও তাঁর হাতে, ক্রিম-ফেসওয়াশ বেচবেন রচনা

এবার পালা অন্য ব্যবসার খোঁজে। দিন কয়েক আগেই মহিলাদের ত্বকের যত্নের দিকে খেয়াল রাখতেও মাঠে নেমে পড়লেন রচনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে গুঞ্জনে নিজেই তালা পরালেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। বিগত কয়েক দশক বাংলা ও উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন অভিনেত্রী। কিন্তু ২০১০ সালের পর নিজেই অভিনয় থেকে বিদায় জানান তিনি। পরে জানা যায়, ছেলের উপর যাতে দায়িত্ব-কর্তব্যের কোনও খামতি না থাকে, তাই এমন সিদ্ধান্ত। কিন্তু অভিনয়কে তিনি ছেড়ে দিলেও ইন্ডাস্ট্রি যে তাঁকে একেবারেই ছাড়তে নারাজ, যতই হোক টলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে কথা। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট চলচ্চিত্র। তাই বড় পর্দা না হোক, ছোট পর্দায় তো সময় দেওয়াই যায়।

তাতে ছেলের দায়িত্বও পালন করা হবে আবার ইন্ডাস্ট্রির সঙ্গেও যোগাযোগ বহাল থাকবে। এরপর জি বাংলার দিদি নং 1-ধারাবাহিকের মাধ্যমে তাঁর ছোট পর্দায় ডেবিউ। সঞ্চালিকার দায়িত্বে এলেন রচনা বন্দোপাধ্যায়। কমল সঞ্চালনা, ব্যক্তিত্ব দিয়ে সহজেই দর্শকদের কাছে হয়ে উঠলেন দিদি নং 1। আজ তাঁর প্রভাবেই দিদি নং ১-প্রায় ১৩ বছর অতিক্রম করে ফেললো। তবে না শুধু টিভিতে সঞ্চালনার মাধ্যমেই তিনি থেমে থাকলেন না। হাতেখড়ি হল তাঁর শাড়ির ব্যবসাতে। সেখানেও সফলতা অর্জন করলেন। এবার পালা অন্য ব্যবসার খোঁজে। দিন কয়েক আগেই মহিলাদের ত্বকের যত্নের দিকে খেয়াল রাখতেও মাঠে নেমে পড়লেন রচনা। এখন তিনি খাঁটি বিজনেস ওমেন। শাড়ির ব্যবসাতেও দেখতে দেখতে কয়েক বছর পেরিয়ে ফেললেন তিনি।তবে অভিনেত্রী হয়ে শাড়ির ব্যবসা করায় নানা কটাক্ষও শুনতে হয়েছিল রচনাকে। সাধারন মানুষের ব্যবসা নষ্ট করতে তিনি এসেছেন এমনটাও অভিযোগ উঠেছিল। তবেই কোনকিছুতেই প্রতিক্রিয়া দেখান নি তিনি।

এবার নতুন ব্যবসায় হাত দিলেন রচনা। শুরু করলেন নিজের বিউটি প্রোডাক্ট। নাম দিলেন ‘রচনা কেয়ার’। আপাতত, তাঁর নিজস্ব ব্র্যান্ডের ৬ টি প্রোডাক্ট বাজারে এনেছেন তিনি। যার মধ্যে রয়েছে, ডে ক্রিম, নাইটক্রিম, ফেসওয়াশ, অ্যালোভেরা জেল। অনলাইনেও পাওয়া যাচ্ছে রচনার প্রোডাক্ট। সম্প্রতি এই প্রোডাক্ট লঞ্চের দিন একটি সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন, সব বয়েসের মানুষদের কথা মাথায় রেখে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে একটি প্রোডাক্টগুলি। তাই ত্বকের ক্ষতির কোনো প্রশ্নই ওঠে না। ধীরে ধীরে সফলতা পেলে তিনি নিজের ব্র্যান্ডের আরও বিউটি প্রোডাক্ট আনবেন বলে আশ্বাস দিয়েছেন ভক্তদের।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২