চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জিমন্যাস্টিক নয় আপাতত জগ্ননাথ সেবায় ব্যস্ত ফড়িং

নিজস্ব প্রতিনিধিঃ এই বছরের রথযাত্রা স্টার জলসা পরিবারের জন্য স্পেশ্যাল হয়ে উঠতে চলেছে। কারণ এই বছর স্টার জলসার ধারাবাহিক ‘আলতা ফড়িং’ পরিবারের তরফে রথযাত্রার আয়োজন করা হয়েছে। আর সেখানে নিমন্ত্রিত স্টার জলসার গোটা পরিবার। আলতা ফড়িং পরিবারের সকলে একেবারে রীতি মেনে পুজো করবেন। সঙ্গে থাকবে ‘বৌমা একঘর’ পরিবার, থাকবে ‘গ্রামের রানি বীনাপাণি’ পরিবারের সদস্যরাও। আর এই নিয়েই রথের দিন জমজমাট হয়ে উঠতে চলেছে ‘আলতা ফড়িং’-এর ১ জুলাই শুক্রবার অর্থাৎ রথের দিনের স্পেশ্যাল পর্ব।  

ইতিমধ্যেই শুট সারা এই পর্বের। একেবারে আলো ও ফুলে সুন্দর করে সেজেছে ফ্লোর। দেখে বোঝার উপায় নেই এ শুটিং ফ্লোর নাকি সত্যিই কোনও জগন্নাথ ধাম? জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে ভোগ নিবেদনের পাশাপাশি ভক্তি ভরে হয়েছে কীর্তন। বলা ভালো যেকোনও বাঙালি পরিবারে যেভাবে রথযাত্রা উদযাপন করা হয় ঠিক তেমনভাবেই ‘আলতা ফড়িং’এর সেটে তার আয়োজন হয়েছে। থাকবে পাঁপড়ভাজা, জিলিপি কব্জি ডুবিয়ে খাওয়ার ব্যবস্থাও। 

উল্লেখ্য গত সপ্তাহেই টিআরপি লিস্টে সবাইকে চমকে দিয়ে শীর্ষস্থান দখল করেছিল ‘আলতা ফড়িং’। যদিও এই সপ্তাহে সেই প্রাপ্ত নম্বরে খানিক হেরফের হয়েছে। তবে সেসব নিয়ে দুশ্চিন্তা করার অবকাশ নেই এই ধারাবাহিক পরিবারের। আপাতত মন দিয়ে জগন্নাথ দেবের সেবায় ব্যস্ত ‘আলতা ফড়িং’ টিম। রথযাত্রার এই বিশেষ পর্ব দেখাঁ যাবে শুক্রবার স্টার জলসায় ঠিক বিকেল পাঁচটায়।  

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ