Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফের অভিনয়ের সুযোগ অমিতাভের সঙ্গে টলিউডের পটকার, চলল চুটিয়ে আড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চন, টিনসেল টাউনের বিগ-বি। শুধু দেশ নয়, গোটা বিশ্বব্যাপী জুড়ে তাঁর নাম-ডাক। বলিউডের শেহনশাহ বলে কথা! সত্তর দশক থেকে বলিউডে রাছত্ব চলছে তাঁর। বর্তমানে তাঁর বয়স ৭০ পেরিয়ে গিয়েছে। কিন্তু তবুও জনপ্রিয়তার খাতিরে একচুলও খ্যাতি নিম্নমুখী হয়নি তাঁর, রোজ রোজ তাঁকে নিয়ে কত লেখালেখি, কত উত্তেজনা, অভিনেতার জীবনের নানা আপডেটে জানতে মরিয়া হয়ে ওঠে সবাই। এমনকী বলিউডে বচ্চন পরিবারের বেশ দাপট।

তাঁর স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, বৌমা স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন সবাই বলিউডের প্রথম সারির খ্যাতনামা তারকা, এমনকী নাতনি আরাধ্যাও এখন সেলিব্রিটি। যদিও তিনি খুব একটা লাইমলাইটে ধরা দেন না। যাই হোক, বিগ-বি কে নিয়ে চলে লেখালেখি, খবরের শিরোনামেও তাঁর নাম থাকে। এই বয়সেও সম্পূর্ণ দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। সুতরাং তাঁর সঙ্গে অভিনয় করার সুযোগ সবারই স্বপ্ন, বলা চলে। তবে তার জন্যে ভাগ্যের পাশাপাশি দরকার অভিনয়ের দক্ষতাও।

আর এই সুযোগ যে তিনি পরপর দুইবার পেয়ে যাবেন, সেটা বোধহয় অভিনেতা নিজেও কল্পনা করতে পারেনি। হ্যাঁ, একবার বিগ-বির সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন টলিউডের পটকা অর্থা অম্বরীশ ভট্টাচার্য। ২০১৮ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি বিজ্ঞাপনের দারুণ অভিনয়ে সুযোগ পেয়েছিলেন অম্বরীশ। এবার শোনা যাচ্ছে ফের অমিতাভের সঙ্গে অভিনয় করতে চলেছেন অম্বরীশ। ভাগ্যটা একটু বেশীই ভাল অভিনেতার।

অভিনয়ের পাশাপাশি ভাল গানও করেন অম্বরীশ। ফের একবার কাজ করার সুযোগে বচ্চনের সঙ্গে চুটিয়ে আড্ডাও দিলেন অম্বরীশ। এইসব ছবি সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখলেন, ‘এক জীবনে আরও একবার অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে অভিনয় করার সৌভাগ্য হল। আজ মুম্বইয়ে সুজিত সরকারের পরিচালনায় সেই শ্যুটিং এর কিছু মুহূর্ত।’

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার