আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে আমিশা প্যটেলের বাড়িতে দুঃসাহসিক চুরি। খোয়া গেল অভিনেত্রীর মা আশা প্যাটেলের ৫ লক্ষ টাকার হিরেখচিত সোনার বালা। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই আমিশার বাড়ির গৃহকর্মীকে গ্রেফতার করেছে মেরিন ড্রাইভ পুলিশ। অভিযুক্তের নাম সীমা বিনোদ ঘাটে এবং তিনি ভিরারের বাসিন্দা। প্রতিবেদন অনুসারে, সীমা প্রায় দেড় বছর আমিশার মায়ের বাড়িতে কাজ করেছেন। তাই অভিনেত্রীর পরিবারের কাছে খুবই বিশ্বস্ত ছিলেন তিনি। সেই সুযোগেই তিনি আমিশার মায়ের সোনার বালা চুরি করেছেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, গত জানুয়ারি থেকে আশার বালাজোড়া খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন থেকেই সীমাকে সন্দেহ করেন আশা এবং তাঁকে স্বীকারও করে নিতে বলেন। কিন্তু সীমা কিছুতেই চুরির কথা স্বীকার করছিলেন না। পাঁচ থেকে ছয় মাস এমনটা চলতে থাকার পর অবশেষে সম্প্রতি মেরিন ড্রাইভ থানায় বালা চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর মা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩০৬ ধারায় একটি এফআইআর দায়ের করে এবং তদন্তে নেমে ভিরারে থেকে ওই গৃহকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর জিতেন্দ্র কদম এবং পুলিশ ইন্সপেক্টর ভাটকরের নির্দেশনায় পুলিশের দলটি সীমা ঘাটেকে গ্রেফতারের পর হেফাজতে নেয়। পরবর্তীতে তাঁকে আদালতে হাজির করা হয়। এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে চুরি যাওয়া বালাটি এখনও উদ্ধার হয়নি। পুলিশ এখনও সেটির খোঁজ করছে। আর ঘাটের বিরুদ্ধে আনা অভিযোগগুলিও এখনও আদালতে প্রমাণিত হয়নি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২