বীরুর সঙ্গে বিচ্ছেদে অশ্রুসজল জয়, সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শোলে‘ সিনেমার জয় ও বীরু বলিউডের আইকনিক দুই চরিত্র। চলতি বছর এই কালজয়ী সিনেমা ৫০ বছর পূরণ করল। শোলে‘র অর্ধ সেঞ্চুরীর বছরেই বিচ্ছেদ হল জয়-বীরুর। ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে ভিলে পার্লে‘তে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সঙ্গে গিয়েছিলেন পুত্র অভিষেক এবং নাতি অগ্যস্ত। মঙ্গলবার বীরুকে স্মরণ করেছেন জয়।

ধর্মেন্দ্রর মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে বলিউড। অবসান হয়েছে একটি যুগের। হিন্দি সিনেমার ‘হি-ম্যান’ ছিলেন ধর্মেন্দ্র। তাঁর হাসিতে লেগে ছিল পাঞ্জাবের গ্রামের সরল গন্ধ। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার (২৪ নভেম্বর) মুম্বইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র দেওল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

কিংবদন্তি ধর্মেন্দ্র-র প্রয়াণে সবচেয়ে বেশি হৃদয়স্পর্শী শোক প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং ‘শোলে‘-এর সহ-অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম X হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ধরমজী,  আর একজন বিশালকার বীর চলে গেলেন। তাঁর শারীরিক উপস্থিতি তো সবাই জানে, কিন্তু তাঁর হৃদয়ের বিশালতা আর সেই সাধারণ সরলতা? পঞ্জাবের গ্রামের মাটি নিয়ে এসেছিলেন, আর সেই মাটির স্বাদ সারা কেরিয়ারে রেখে দিয়েছিলেন। ফ্র্যাটার্নিটি বদলেছে, কিন্তু তিনি না। তাঁর হাসি, উষ্ণতা সবাইকে ছুঁয়ে যেত। এখন চারপাশটা খালি লাগছে, একটা শূন্যতা যা কখনো ভরবে না।”

 

স্ত্রী হেমা মালিনী, এবং ছেলে সানি দেওল, ববি দেওল সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ভিলে পার্লের রাজ হংস শ্মশানে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়। শোকগ্রস্ত সানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাবা, তোমার স্মৃতি আমাদের শক্তি দেবে।”  শাহরুখ খান, সলমান খান, অক্ষয় কুমার সহ বলিউডের প্রথম সারির তারকারা শোক প্রকাশ করেছেন। শুধু বলিউড নয়, শিল্প এবং রাজনীতি জগতেও ধর্মেন্দ্রর প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। ওডিশার বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্রতীরে স্যান্ড আর্ট বানিয়ে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও বলেছেন, “ওঁর অবদান কখনও ভোলা যাবে না।” ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইককি‘ মুক্তি পেতে চলেছে আগামী ২৫ ডিসেম্বর। কিন্তু ছবিমুক্তির আগেই চিরতরে চলে গেলেন হি-ম্যান।

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো