Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভরা রাস্তায় রণজয়কে চরম অপমান, এক পথচলতি মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতার ভিড় রাস্তায় গাড়ি সংঘর্ষে বিপাকে পড়লেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার একটি সরু রাস্তা দিয়ে রনজয় গাড়ি চালানোর সময়েই বিপাকে পড়েন অভিনেতা, তাঁর উল্টো দিক থেকে আরও একটি বড় গাড়ি সেই রাস্তায় ঢুকে পড়তেই লেগে যায় ঝামেলা। যদিও কোনও মতে একে অপরকে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রণজয়।

কিন্তু সেই গাড়ি রণজয়ের গাড়ির পাশাপাশি আসতেই ওই গাড়িটি দাঁড়িয়ে পড়ে, এবং রণজয়ের গাড়িটিকেও দাঁড় করিয়ে দেয়। আর তখনই ওই গাড়ির পিছনে বসে থাকা মহিলা গাড়ি থেকে নেমে বিভিন্ন ভাবে দোষারোপ করতে শুরু করেন রণজয়কে। কিন্তু ঠিক কী হয়েছিল? আসলে স্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’তে নায়কের ভূমিকায় অভিনয় করছেন রণজয় বিষ্ণু। কিন্তু এই ধারাবাহিক এখনও টিআরপি-র সেরা দশে জায়গা পায়নি। তাহলে কী বাংলা ছোটপর্দায় হেরে গেলেন রণজয়? কিন্তু একদমই নয়। সেই প্রমান পেলেন এদিন তিনি। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণজয় এই ধারাবাহিককে কেন্দ্র করে একটি অভিজ্ঞতার কথা শেয়ার করলেন।

রণজয়ের জানালেন, ”মানুষ এই ধারাবাহিক বেশ ভালমতই দেখছেন। কিন্তু একটা বড় অংশের মানুষ টেলিভিশনের পর্দায় নয়, বরং ওটিটি মঞ্চে ‘গুড্ডি’ দেখেন। কিন্তু যারা ওটিটি-তে দেখেন, তাঁদের ধরা হয় না টিআরপি-র নাগালে। এরপরেই ওই মহিলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার গাড়ি দাঁড় করিয়ে দোষারোপ করতে শুরু করেন তিনি আমাকে। আসলে ওই মহিলা রণজয়কে নয়, তিনি দোষারোপ করেছিলেন ‘গুড্ডি’ তে রণজয়ের চরিত্র ইনস্পেক্টার অনুজকে। তিনি একেবারে রাগ উগরে দিলেন রণজয়ের উপর। তাঁর বক্তব্য, অনুজ কেন এমন করছে, অমন করছে, আর এখানেই প্রমাণ ওই মহিলা একেবারে অন্ধ ভক্ত এই ধারাবাহিকের, তাইতো তিনি বাস্তবের সঙ্গে পর্দাকে মিলিয়ে ফেলেছেন।” তবে রণজয়কে গালিগালাজ করলেও, তিনি সহ্য করেন, পাশাপাশি খুশিও হন। সুতরাং এখানেই প্রমাণিত ধারাবাহিক দেখছে মানুষ।

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি