বেআইনিভাবে ‘ওয়াইন কোম্পানি’ বিক্রি করার অভিযোগ অ্যাঞ্জেলিনার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির (Angelina Jolie) বিরুদ্ধে অভিযোগ আনলেন, জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট (Brad Pitt)। তাঁর অভিযোগ, অ্যাঞ্জেলিনা এবং তিনি একসঙ্গে যে ‘মদের ব্যবসা’ শুরু করেছিলেন, সেই সংস্থার অর্ধেক অংশ ব্র্যাড পিটকে না জানিয়ে অ্যাঞ্জেলিনা তাঁর পরিচিত একজনের কাছে বিক্রি করে দিয়েছেন, যা তাঁদের ব্যবসার সুনাম নষ্ট করেছে। যেখানে একটি চুক্তিতে বলা ছিল, যে তাঁরা কেউই একে অপরের সম্মতি ছাড়া তাঁদের ব্যবসার কোনও অংশ বিক্রি করতে পারবে না। অলিগার্চ ইউরি শেফলার দ্বারা নিয়ন্ত্রিত স্টলি গ্রুপের একটি ইউনিটের কাছে অভিনেত্রী তাঁর অংশীদারিত্ব বিক্রি করে তাঁদের চুক্তিটি ভঙ্গ করেছেন।

এখন, ব্র্যাড পিট অভিযোগ করছেন যে, তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা ইচ্ছাকৃতভাবে তাঁদের ওয়াইন কোম্পানির অর্ধেক বিক্রি করেছেন, যাতে ব্র্যাডের ব্যবসার ক্ষতি হয়। এই ‘ওয়াইন সংস্থা’ টি অ্যাঞ্জেলিনা এবং ব্র্যাড একসঙ্গে একজন রাশিয়ান ব্যবসায়ীর কাছ থেকে কিনেছিলেন। এই প্রসঙ্গে, অভিনেতা ব্র্যাড পিট তাঁর প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে একটি ফরাসি আদালতে তাঁর ব্যবসার অর্ধেক অংশীদারিত্ব বিক্রি করার জন্য জোলির বিরুদ্ধে মামলা করেন। অস্কার বিজয়ী এই দম্পতি বিয়ে করেছিলেন ২০১৪ সালে। তাঁদের পারিবারিক সম্মতিতেই ফ্রান্সে বিয়ে হয়েছিল তাঁদের, আর বিয়ের পরেই তাঁরা এই কোম্পানিটি যৌথভাবে কিনেছিলেন। আর এখন ব্র্যাড আর অ্যাঞ্জেলিনার সঙ্গে বিরোধ তুঙ্গে। তার মধ্যেই, ব্র্যাড পিটের দাবি করেছেন যে, তাঁর প্রাক্তন স্ত্রী ইচ্ছাকৃতভাবে তাঁর ওয়াইন কোম্পানির অর্ধেক অংশ বিক্রি করে তাঁর ক্ষতি করেছেন।

অভিনেতা, লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা নথিতে লিখেছিলেন যে, ‘Chateau Miraval’ কোম্পানিটি তাঁর একটি আবেগের প্রকল্প ছিল। যা এই মুহূর্তে বহু মিলিয়ন ডলারের বিনিময়ে একটি বৈশ্বিক ব্যবসায় পরিণত হয়েছে। এই ব্যবসাটিকে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে দাঁড় করিয়ে ছিলেন। কিন্তু, অ্যাঞ্জেলিনা কোনোদিনই এই ব্যবসার সাফল্যে কোনও অবদান রাখেননি। অভিনেতার ফাইলিং নথিতে আরও বলা হয়েছে যে, অ্যাঞ্জেলিনা জোলি গোপনে এই কাজটি সেরেছেন। ইচ্ছাকৃতভাবে ব্র্যাড পিটকে অন্ধকারে রেখে, তিনি জেনেশুনে তাঁর চুক্তির অধিকার লঙ্ঘন করেছেন। এখন, অভিনেতা প্রাক্তন স্ত্রীর কাছে আর্থিক ক্ষতিপূরণ চাইছেন। তাঁর প্রাক্তন স্ত্রীর এই সিদ্ধান্তকে “অকার্যকর” বলে ঘোষণা করেছেন।

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের