ব্র্যাড পিটের পর জীবনে নতুন পুরুষকে জায়গা দিলেন অ্যাঞ্জেলিনা জলি

তবে তাঁদের আংশিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। যদিও মেসকালের সঙ্গে 'নর্মাল পিপল' তারকা ফোবি ব্রিজার্সের দুই বছরের সম্পর্ক ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরে বলিউডে একগুচ্ছ নতুন জুটির আবিষ্কার। প্রথমত, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের সঙ্গে শোভিতা ধুলিপালার সম্পর্ক। যা উত্তর জানতে আজও ভক্তরা মরিয়া। তার মধ্যেই নতুন বছরের শুরুতেই একেবারে বম্ব ফাটালেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিজয় ভর্মার সঙ্গে তাঁর নিউ-ইয়ার সেলিব্রেশন এবং গভীর চুম্বনে রত সবটাই ইতিমধ্যেই প্রমাণ করেছে যে, জুটিতে রয়েছেন অভিনেত্রী তামান্না এবং বিজয়। এছাড়াও প্রায়শই বলিউডের একাধিক অভিনেত্রীর ডেটিং নিয়ে গুজব উঠছে। তবে এই যাত্রায় শুধু বলিউড নয়, পিছিয়ে নেই হলিউডও। বহুদিন আগেই সুপারস্টার ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন, হলিউডের সুপারস্টার অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

শোনা যাচ্ছে, তিনি বর্তমানে সম্পর্কে রয়েছেন আইরিশ অভিনেতা পল মেসকালের সঙ্গে। অভিনেতা-অভিনেত্রীদের আপত্তিকর কোনও ছবি বা ভিডিও ভাইরাল হলেও নেটিজেনরা তা নিয়ে নতুন নতুন গল্প বানিয়ে ফেলেন। পেজ সিক্সের প্রতিবেদনে অনুযায়ী, বুধবার অভিনেত্রীকে মেসকালের সঙ্গে একটি কফি শপে দেখা যায়। লন্ডনের আলমেইডা থিয়েটার ক্যাফেতে অ্যাঞ্জেলিনার সঙ্গে ছিলেন তাঁর ১৬ বছর বয়সী মেয়েও। ছবিটি এখন ইন্টারনেটে বেশ রাজত্ব করছে। জানা গিয়েছে, তাঁরা ডেটিং শুরু করেছেন। এর আগে, অ্যাঞ্জেলিনা এবং তাঁর মেয়ে ও পলকে একসঙ্গে আলমেইডা থিয়েটারে মঞ্চে অভিনয় করতে দেখা যায়। অভিনেতা পল মেসকালেরই একটি ফ্যান পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে।

যেখানেই মেসকালকে দেখা যাচ্ছে, একটি লাল টি-শার্টে এবং, জোলিকে দেখা যাচ্ছে কালো পোশাকে। তবে তাঁদের আংশিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে। যদিও মেসকালের সঙ্গে ‘নর্মাল পিপল’ তারকা ফোবি ব্রিজার্সের দুই বছরের সম্পর্ক ছিল। অন্যদিকে, অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে জোলির দশ বছর বিয়ের সম্পর্ক ২০১৬ সালের সেপ্টেম্বরে শেষ হয়। যদিও ২০১৯ সালে তাঁরা আইনত অবিবাহিত ঘোষণা করেছিলেন। পেশাগতভাবে, অ্যাঞ্জেলিনা জোলি ডেমিয়ান সম্প্রতি পরিচালনায় ডেবিউ করবেন। ভবিষ্যতের তাঁর অন্যান্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘মারিয়া’ এবং ‘দ্য কেপ্ট’। এদিকে পল মেসকাল এখনও শার্লট ওয়েলসের ‘আফটারসান’-এর সাফল্য উপভোগ করছেন, যার জন্য তিনি অস্কার মনোনয়ন পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা