জন্মদিনে কাছে নেই মেয়ে, সোনমকে দূর থেকেই ভালবাসা অনিলের

৩৭য়ে পা সোনমের। মেয়েকে এই দিনে কাছে না পেয়ে খানিক মন খারাপ বাবা অনিল কাপুরেরও। সোনমকে দূর থেকেই ভালবাসা অনিলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৩৭য়ে পা সোনমের। অনিল কন্যার এই বছরের জন্মদিন যেন আর বেশি স্পেশ্যাল হয়ে উঠেছে । গর্ভাবস্থায় সোনমের এই জন্মদিন যে তাঁর এই বিশেষ দিনে এক আলাদা মাত্রা যোগ করেছে তা বলাই বাহুল্য। মেয়েকে এই দিনে কাছে না পেয়ে খানিক মন খারাপ বাবা অনিল কাপুরেরও। প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি সোনম ও আনন্দ। কিন্তু মেয়ে লন্ডনে থাকায় তাঁর এই বিশেষ দিনের সেলিব্রেশনে মাততে পারেনি কাপুর পরিবার। 

মেয়ের জন্মদিনে বাবা অনিল কাপুর পুরানো একটি ছবির সঙ্গে বর্তমানের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ”এমন কিছু কারণে এই বছর তোমার সাথে তোমার জন্মদিন উদযাপন করা সম্ভব হল না। তবে এই প্রত্যাশা রইল যে পরের বার যখন আমরা তোমার জন্মদিনে মাতব তখন আমরা আমাদের নাতি-নাতনিকে আমাদের কোলে নিয়ে সেলিব্রেশনে মাতব।শুভ জন্মদিন । তোমাকে, আনন্দকে ও আমাদের পরিবারের নতুন সদস্যকে দেখার অপেক্ষা আমরা আর করতে পারছি না। 

অনিল কাপুরের এই পোস্টে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সোনমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলে। সোনমের ফ্যাশনিস্তা লুকে মুগ্ধ হয়ে থাকেন দর্শক। বিভিন্ন সময় তাঁর নানা লুকে ধরা দেওয়া বেশ উপভোগ করেন নেটিজেনরা। আর সেভাবেই তাঁর মেটারনিটি ফটোশুটের ছবিও ভীষণ মনে ধরেছে সকলে। বিভিন্ন সাজে ও পোশাকে মাতৃত্বকালীন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সোনম ও আনন্দ। দেখে বোঝাই যাচ্ছে যে জীবনের এই বিশেষ সময়টি একটুও উপভোগ করতে ভুলছেন না তাঁরা। সম্প্রতি টাস্কানিতে বেবিমুন সেরে ফিরেছেন সোনম ও আনন্দ। 

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ