‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং করতে ঝুলন বেশে হাওড়ার আন্দুলে অনুষ্কা

কিছুদিন আগেই ইডেন গার্ডেনে চলেছে তাঁর শ্যুটিং, সেই ছবিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। এবার তিনি ইডেন ছেড়ে পৌঁছলেন হাওড়ার আন্দুলে।বৃহস্পতিবার আন্দুল স্টেশন ও রাজবাড়ীর মাঠে শুটিং করেছেন অনুষ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে তাঁকে শেষ দেখা গিয়েছিল শাহরুখের জিরো ছবিতে। এরপর স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার। তারপর মা হওয়া, সবটাই নায়িকা অভিনয় থেকে কিছুদিনের জন্যে বিরতি নিয়ে সামলাচ্ছিলেন। তবে অভিনয় থেকে বিরতি নিলেও অনেক আগেই পরিচালক এবং প্রযোজনায় অনেক আগেই ডেবিউ হয়েছে তাঁর। ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে ‘বুলবুল’ সহ একাধিক ওয়েবফিল্ম উপহার দিয়েছেন তিনি। এবার তাঁর অভিনয়ে প্রত্যাবর্তনের পালা। কারণ মেয়ের জন্ম দিয়েছেন তাও দেখতে দেখতে ২ বছর হতে চলল। তবে শ্যুটিং সেটে তিনি ফিরেছেন অনেকদিন হল। তাও আবার বাংলার বিখ্যাত মহিলা খেলোয়াড় ‘ঝুলন গোস্বামী’র ভূমিকায়। হ্যাঁ, অভিনেত্রী অনুষ্কা শর্মা খুব শীঘ্রই অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন তাঁর নেটফ্লিক্স সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’-এর মাধ্যমে।

যেখানে তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। তবে বাংলার মানুষ হয়ে তিনি পর্দায় ধরা দিতে চলেছেন, তাই বাংলার ঝুলনের প্রতিচ্ছবি নিজের মধ্যে তুলে ধরতে বাংলার সঙ্গে একনিষ্ঠ হতেই হবে। হ্যাঁ, ইতিমধ্যেই বাংলার সংস্কৃতির সঙ্গে যোগাযোগ তাঁর তুঙ্গে। কখনো অনুষ্কাকে ভাত, আলু সেদ্ধ, কাচা পেঁয়াজ খেতে দেখা গিয়েছে আবার কখনো ঝুলন গোস্বামীর আদলে নিজেকে ফিট রাখতেও দেখা গিয়েছে। বর্তমানে তিনি কলকাতায় আছেন। কিছুদিন আগেই ইডেন গার্ডেনে চলেছে তাঁর শ্যুটিং, সেই ছবিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। এবার তিনি ইডেন ছেড়ে পৌঁছলেন হাওড়ার আন্দুলে।বৃহস্পতিবার আন্দুল স্টেশন ও রাজবাড়ীর মাঠে শুটিং করেছেন অনুষ্কা।

প্রথমে আন্দুল স্টেশন, এবং পরে আন্দুল রাজবাড়ির মাঠে শুটিং সেরেছেন তিনি। আন্দুল রাজবাড়ির মাঠে ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে। ব্যাটিং হাতে ক্যামেরাবন্দি হন অনুষ্কা। স্বাভাবিক ভাবেই বিরাট-ঘরণীকে দেখতে আন্দুল এলাকায় ভিড় জমিয়েছিল বহু মানুষ। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সোমবার ইডেনে শুটিংয়ের সময় ঝুলনের নাম লেখা ২৫ নম্বর জার্সি পরে নজরে আসেন অনুষ্কা। এছাড়াও শ্যুটিংয়ের বেশ কিছু দৃশ্য সেদিন ঝড়ের বেগে ভাইরাল হয়। তখন অনুষ্কার সঙ্গে মাঠে দেখা গিয়েছিল ঝুলনকেও।

ইডেন গার্ডেনে ভারতীয় দলের পোশাকে খেলতে ব্যস্ত অনুষ্কা শর্মা

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ