বাবা দিবসে শাকিবকে নিয়ে অপু-বুবলীর দ্বৈরথ! পাল্টাপাল্টি পোস্টে সরগরম নেটপাড়া

যাই হোক, আজ আন্তর্জাতিক পিতৃ দিবস। তাই শাকিব খানকে তাঁর দুই ছেলেই বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাকিব খান, বাংলাদেশের সুপারস্টার। তাই তাঁকে নিয়ে দুই বাংলাতেই আলোচনা-সমালোচনা চলে। বর্তমানে তিনি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ ছবির সাফল্য উপভোগ করছেন। তবে নায়কের পেশাগত জীবনে যতটা না সুনাম আছে, ব্যক্তিগত জীবনে তাঁর থেকে বেশি দুর্নাম রয়েছে। কারণ তিনি দু’বার বিবাহিত, কিন্তু কোনও বিবাহই প্রকাশ্যে আনেননি। চুপিসারে বিয়ে করেছেন তিনি। তাঁকে বিয়ের কথা তাঁর স্ত্রীরাই মিডিয়ায় জানিয়েছেন। এমনটাও অভিযোগ রয়েছে যে, শাকিব খান সন্তানের কথা প্রকাশ্যে আনতে চাননি। ২০১৮ সালে অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর চুপিসারে বাংলাদেশের আরেক নায়িকা শবনম বুবলীকে বিবাহ করেন তিনি। সেই ঘরেও তাঁর একটি সন্তান রয়েছে। তবে বিবাহের কথা প্রকাশ্যে না জানালেও স্ত্রী এবং সন্তানদের কখনই অস্বীকার করেন নি শাকিব খান। যাই হোক, আজ আন্তর্জাতিক পিতৃ দিবস। তাই শাকিব খানকে তাঁর দুই ছেলেই বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছে।

তবে অপু বা বুবলী শাকিব খানের দুই স্ত্রী হলেও তাঁদের মধ্যে কোনও মিল নেই। বরং বিতর্কে জড়ালেই একে অপরকে পাল্টা বিঁধেন। আজ শাকিব খানের একটি পারিবারিক ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। যেখানে দেখা যাচ্ছে, বাবা দিবসে বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন শাকিব খান। পাশাপাশি ছোট ছেলে তথা বুবলীর ছেলের সঙ্গেও সময় কাটিয়েছেন নায়ক। বিশেষ এই দিনটিতে সন্তানের সঙ্গে কাটানো শাকিব খানের ভালো কিছু মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন নায়কের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। রবিবার (১৫ জুন) সকালে অপু বিশ্বাস তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তাদের সন্তান আব্রাহাম খান জয় শাকিব খানের কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। আর পাশে বসে ছেলের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে শাকিব খান। ক্যামেরার পেছন থেকে অপু প্রশংসা করছেন ছেলের প্রতিভার। আর বাবা শাকিব খুশিতে বলছেন, ‘ভেরি গুড।’ ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, ‘বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।’

এই পোস্টের ঠিক কিছুক্ষণ পরই শেহজাদ খান বীরের সঙ্গে কাটানো শাকিব খানের সুন্দর কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন শবনম বুবলী। যে ভিডিওতে দেখা গিয়েছে, তাদের ছেলে শেহজাদ খান বীর বাবার পাশে বসে কার্টুন দেখছে। আর বাবা শাকিব খান ঘুমঘুম চোখে, ছেলের দুষ্টুমি দেখছেন। তখন শাকিব খান ছেলের উদ্দেশ্যে বলেন, ‘তোমার বাবা কে? কোনও গ্রুপের মালিক।’ বীরও বাবার সেই প্রশ্নের উত্তর দেন মজা করেই। এরপর বুবলী শাকিব খানকে চুমু দিতে বলেন, শাকিবও তাঁর ছেলেকে চুমু দেন। এই ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা।”

শাকিব খানের ছেলের ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তা ব্যক্তিগত প্রতিযোগিতা হিসেবে ব্যখ্যা করেছেন। কারণ অপু বিশ্বাস ভিডিও পোস্ট করতেই বুবলীও ভিডিও পোস্ট করেছেন। অর্থাৎ এখানেই বোঝা যায়, শাকিব খানকে নিয়ে তাঁর দুই স্ত্রীর রীতিমতো প্রতিযোগিতা চলে। মাঝে শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছিল। যেটি নায়কের বাড়ি থেকেই দেখা হয়েছিল। আপাতত এই গুঞ্জনের বিষয়ে কোনভাবেই মুখ খোলেননি শাকিব খান। এদিকে বাবা দিবসে শাকিব খানের তাঁর দুই ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত ভক্তরা উপভোগ করছেন।

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬