নিকাহ সম্পন্ন হল আরবাজ-সুরার, ছেলে আরহানকে নিয়ে কেক কাটলেন নবদম্পতি

একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে যে, দম্পতি আরহানকে নিয়ে বিয়ের চারস্তরের কেক কাটছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান! সলমানের বাড়িতে বাজল সানাই। ৫৮ বছর বয়সে এখনও কুমার রয়ে গেলেন সলমান খান। আর তাঁর ভাইরা প্রথম বিয়ে ভেঙ্গে দ্বিতীয় বিয়েও করে ফেললেন। ২০১৭ সালে ১৯ বছরের সংসার ভাঙেন সলমানের দাদা আরবাজ খান এবং মালাইকা অরোরা। তাঁদের ছেলের বয়সও হয়ে গেল ২১। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর জর্জিয়া আন্দ্রেয়ানির সঙ্গে প্রেম করছিলেন আরবাজ।কিন্তু সেই সম্পর্কও ২০২৩ সালেই ভেঙে যায়।

যেটি নিশ্চিত করেন জর্জিয়া নিজেই। বলেন, আরবাজ আর তিনি কখনই নিজেদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেননি। যাই হোক, বিনোদন মহলে কত কিছুই না ঘটে। এমনকী সেলিব্রিটিদের জীবনের চড়াই-উতরাই দেখতে ভারী মজার নেটিজেনদের। যাই হোক, গতকাল ফের বিয়ের পিঁড়িতে বসলেন সলমানের দাদা আরবাজ খান। জল্পনা অনুযায়ী, সেলিব্রিটি মেকআপ শিল্পী শুরা খানের সঙ্গে মালাবদল করেন অভিনেতা। বাবার বিয়েতে ছেলে আরহানও উপস্থিত ছিলেন। এছাড়াও খান পরিবারের সকলের সামনেই আংটি ও মালাবদল হয় তাঁদের। এদিন আরবাজের বোন অর্পিতা খানের মুম্বইয়ের বাড়িতেই বসেছিল আরবাজ-শুরার নিকাহ অনুষ্ঠান। একটু দেরিতেই ভাইজান সলমান সেখানে উপস্থিত হন।

এদিন ছেলে আরহানকে নিয়ে বিয়ের কেক কাটেন নবদম্পতি। সলমান খান তা বিস্মিত দৃষ্টিতে দেখেন। অনুষ্ঠানে আরবাজের ভাই সলমান খান, সোহেল খান, তার ছেলে আরহান খান, আলভিরা খান, এবং তাঁদের বাবা-মা, হেলেন উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে এসেছিলেন রীতেশ-জেনেলিয়া, রবিনা ট্যান্ডন, রাশা থাদানি, হর্ষদীপ কৌর, রিধিমা পণ্ডিত প্রমুখ। আরবাজের বিয়ের সমস্ত ভিডিও এখন ভাইরাল।একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে যে, দম্পতি আরহানকে নিয়ে বিয়ের চারস্তরের কেক কাটছেন। সালমান খান, সোহেল এবং অন্যান্য অতিথিরা এই দম্পতির জন্য উল্লাস করছেন এবং তাদের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাচ্ছেন। এদিন তাঁদের বিয়ের ছবি শেয়ার করে আরবাজ লিখেছেন, “আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে, আমি এবং আমার এই দিন থেকে সারাজীবনের ভালবাসা এবং একত্রতার শুরু! আমাদের বিশেষ দিনে আপনার সমস্ত আশীর্বাদ এবং শুভকামনা চাই।” 

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর