‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

বছর তিনেক আগে গোটা দেশকে চমকে দিয়ে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন সুপারস্টার সলমান খানের মেজো ভাই আরবাজ খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর তিনেক আগে গোটা দেশকে চমকে দিয়ে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট শুরা খানকে বিয়ে করেন সুপারস্টার সলমান খানের মেজো ভাই আরবাজ খান। তাঁর প্রথম স্ত্রী ছিলেন মালাইকা অরোরা, ২০১৮ সালে তাঁদের ডিভোর্স হয়ে যায়। তাঁদের একটি ২২ বছরের ছেলেও রয়েছে। যদিও মালাইকার সঙ্গে ডিভোর্সের পর বিদেশী মডেল জর্জিয়া আন্দ্রেয়ানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল আরবাজ। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপরেই ২০২৩ সালে শুরাকে বিয়ে করেন তিনি। গতবছর তাঁদের একটি কন্যাসন্তানও হয়েছে।

তবে শুরা আরবাজের হাঁটুর বয়সী। আরবাজের বয়স ৫৮ বছর আর শুরার বয়স ৩০। সুতরাং প্রায় ২৮ বছরের ব্যবধান তাঁদের বয়সে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি দম্পতিকে। বুড়োকে বিয়ে করার জন্যে শুরাকেও ‘গোল্ড ডিগার’ তকমা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নিয়ে কখনই প্রকাশ্যে কথা বলেননি শুরা। তিনি লাইমলাইট থেকেও দূরে থাকেন। তবে আর নয়, এবার সমস্ত সহ্যের বাঁধ ভাঙল। গতকাল ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে, আরবাজ আর তাঁর বয়স নিয়ে মন্তব্য করায় একজন ট্রোলারকে কড়া জবাব দিলেন শুরা।

যিনি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি বুড়ো লোকটাকে নিয়ে খুশি?’ তখন শুরা মজার ছলে বলেন, ‘আপনি সত্যি বলছেন, উনি বুড়ো নন, উনি লিমিটেড-এডিশন ভিন্টেজ মডেল।’ এভাবে তিনি ট্রোলারকে থামিয়ে দেন। এর আগে, আরবাজ তাঁর আর শুরার বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার জবাবে বলেছিলেন, তাঁরা দুজনেই প্রাপ্ত বয়স্ক, তাই নিজেদের সম্মতিতে বিয়ে করেছেন। শুরা তাঁর থেকে ছোট হলেও, তাঁর বয়স কিন্তু ১৬ বছর নয়। তাঁরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন। একে অপরকে ভালভাবে বুঝেছেন। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন। জানা যায়, আরবাজ খানের সঙ্গে শুরার প্রথম দেখা হয়েছিল ‘পাটনা শুক্লা’ ছবির শুটিংয়ের সময়। ২০২৫ সালের ৫ অক্টোবর আরবাজ ও শুরা তাঁদের কন্যা সন্তান সিপারা খানকে স্বাগত জানান।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো