প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

মাস কয়েক আগেই ঘটা করে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিংহ। তাঁর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন অনুরাগীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই ঘটা করে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিংহ। তাঁর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন অনুরাগীরা। নতুন ছবিতে আর গান শোনা যাবে না তাঁর, এই নিয়েই চিন্তায় পড়ে যান অনুরাগীরা। তবে এবার মনে হচ্ছে, প্রতিজ্ঞা ভেঙেছেন গায়ক! ‘আওয়ারাপান ২’ ছবির গান নিয়ে প্লেব্যাকে ফিরছেন তিনি। বহু প্রতীক্ষিত এই ছবির গান নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল ছিল অনুরাগীদের মধ্যে। অবশেষে সেই অপেক্ষার অবসান। শোনা যাচ্ছে, ছবির অন্যতম গুরুত্বপূর্ণ গান ‘ইয়ে ‘আওয়ারাপান’-এ নিজের কন্ঠ দিয়েছেন অরিজিৎ। যার সুর করেছেন আমাল মালিক, গীতিকার রশ্মি বিরাগ। আগামী ২১ জুলাই গানটি মুক্তি পাবে।

আরও জানা গিয়েছে, এই গানটি একটি আবেগপ্রবণ গান, তাই দর্শকদের কাছে গানটি গ্রহণযোগ্য করতে নির্মাতারা অভিজিতের কন্ঠে ভরসা রেখেছেন। যদিও গায়ক প্রতিজ্ঞা ভাঙেননি। কারণ তিনি অবসর নেওয়ার সময়েই বলেছিলেন যে, তাঁর বেশ কিছু নতুন গান এই বছর মুক্তি পাবে। সই করে ফেলা সব গান গাইবেন তিনি। কিন্তু এই ঘোষণার পর নতুন কোনও চুক্তি করবেন না। তাই অনুরাগীদের ধারণা, হয়তো আওয়ারাপান ২-এও আগে সই করেছেন তিনি। সেইমতো প্রতিশ্রুতি পূরণ করবেন।

প্রতিবেদনে দেওয়া তথ্যানুসারে, ছবির প্রযোজক বিশেষ ভাট চেয়েছিলেন গানটির মধ্য দিয়ে ইমরান হাশমির চরিত্র শিবম পণ্ডিতের আবেগঘন যাত্রাপথ ফুটে উঠুক, আর তার জন্যে অরিজিতের কণ্ঠই উপযুক্ত। এর আগে ‘আশাকী 2’ ছবির একাধিক গান গেয়েছেন অরিজিৎ। অরিজিৎ এবং বিশেষ ফিল্মস বছরের পর বছর ধরে সফল সংগীত যাত্রা ভাগ করে নিয়েছেন। ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গানটির মাধ্যমে তাঁদের এই মেলবন্ধন শুরু হয়েছিল। ‘আওয়ারাপান 2’-তে ইমরান হাশমি প্রধান চরিত্রে, পাশাপাশি আরও অভিনয় করছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত খুলি এবং অতুল কুমার। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বিশেষ ভাট, পরিচালনা করেছেন নিতিন কক্কর এবং রচনা করেছেন বিলাল সিদ্দিকী। এটি আগামী ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম