দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল), সকাল থেকেই চলছে পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটপর্ব। আজ ১৫২ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ। কে এগিয়ে জানা যাবে ৪ মে। হ্যাঁ, ওইদিন ভোট গণনা। যদিও আজ সকাল থেকে পুরোপুরি নির্বিঘ্নে ভোট হয়েছে তা বলা যাবে না। সকাল থেকে জায়গায় জায়গায় প্রচুর অশান্তির খবর পাওয়া গিয়েছে। বুথে বুথে EVM মেশিন খারাপ হওয়ার খবর পাওয়া গিয়েছে। বাঁকুড়ার কোতুলপুরে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর তাণ্ডবের খবর পাওয়া গিয়েছে। যাতে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। যাই হোক, আজ, ভোট চলাকালীন মালদা, মুর্শিদাবাদ থেকে বেশি ঝামেলার খবর পাওয়া গিয়েছে। তবে আতঙ্কিত না হয়ে ভোট দিয়েছেন সাধারণ মানুষজন। ভোট দিয়েছেন বলিউডের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংহ, তাঁর স্ত্রী ও গায়কের বাবা সুরিন্দর সিংহও। তাঁদের সকলকে নিজের কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গিয়েছে। এত কর্মব্যস্ততার মধ্যেও গনতান্ত্রিক উৎসবে সামিল হতে মুম্বই থেকে নিজের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে উড়ে এসেছেন গায়ক। এবং সময়মতো তাঁদের ভোটকেন্দ্র প্রীতম সিং প্রাইমারি স্কুলের ২৬ নম্বর বুথে গিয়ে ভোট দিয়েছেন।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, গায়াক তাঁর স্ত্রীকে নিয়ে ভোট দিতে গিয়েছেন। গায়কের বাবা সুরিন্দর সিংহ ভোটকেন্দ্রে ভোট দিতে ভিতরে যাওয়ার আগে নিরাপত্তা কর্মীদের কাছে তাঁর ভোটার আইডি কার্ড দেখাচ্ছেন। এরপর তিনি ভিতরে ঢুকে পোস্টার ব্যালটে ভোট দিয়ে বাইরে আসেন। এবং সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় ভোট ব্যবস্থাপনার প্রশংসা করেন। সঙ্গে তাঁর কালি দেওয়া আঙুলটি দেখান। আয়োজন সম্পর্কে বলেন, ‘সবকিছু ঠিক আছে। শুধু একটাই বলার যেন সবকিছু ঠিকঠাক মতো শেষ হয়। আমার কোনও অসুবিধা হয়নি। শান্তিতে ভোটগ্রহণ পর্ব চলছে।’ অন্যদিকে অরিজিৎ সিংহ ভোট দিয়ে বেরিয়ে বললেন, ‘খুব ভালোভাবে ভোট দিলাম সবাই ভালো থাকবেন।’

তবে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চললেও মুর্শিদাবাদের কিছু অংশে উত্তেজনা দেখা দিয়েছে। নওদা এলাকায় আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) ও শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। যানবাহন ভাঙচুরের বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৯ এপ্রিল এবং ভোট গণনা হবে ৪ মে। এই পর্বে মোট ২৯৪টি বিধানসভা আসনে ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Published by:

Share Link:

More Releted News:

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ