লোহার রড দিয়ে আক্রমণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ‘Khichdi’ অভিনেতা

তিনি ওইদিন মায়ের জন্য ওষুধ কিনে স্কুটারে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথেই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়ানক কাণ্ডের শিকার হলেন বলিউডের এক জনপ্রিয় অভিনেতা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা সপাটে লোহার রডের মার খেলেন তিনি। হ্যাঁ, সম্প্রতি ‘Khichdi’ অভিনেতা পুনিত তালরেজা (Punit Talreja)কে লোহার রড দিয়ে আক্রমণ করা হয়েছে। পুনিত তালরেজা, যিনি ‘বড়ি দুর সে আয়ে হ্যায়’ (২০১৪), ‘খিচদি’ (২০০২) এবং ‘চন্দ্রকান্ত’ (২০১৭) এর মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

সম্প্রতি, তিনি কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দ্বারা লোহার রডের মার খেয়েছেন। ঘটনার পরে তাঁকে চরম আহত অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অজ্ঞাত আততায়ীদের দ্বারা লোহার রড দিয়ে আক্রমণ করায় অভিনেতা গুরুতর আহত হন। একাধিক গণমাধ্যম সূত্র অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল গত রবিবার রাতে, অম্বরনাথ শহরে। শোনা গিয়েছে, তিনি ওইদিন মায়ের জন্য ওষুধ কিনে স্কুটারে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথেই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওইদিন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁদের স্কুটারে করে পুনিতের পিছনে যেতে যেতে হর্ন দিতে শুরু করে। অভিনেতার অভিযোগ, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা প্রথমে অভিনেতাকে তাঁদের পথ না দেওয়ার জন্য তাঁকে গালাগালি করতে শুরু করে। এরপর তাঁরা তাঁকে মারধর এবং লোহার রড ও অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে। পুনিত গুরুতর আহত হয়ে, স্থানীয় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে চিকিৎসা চলছে খিচড়ি অভিনেতার। তবে এক পুলিশের কর্মকর্তা বলেন, তাঁরা একটি মামলা দায়ের করেছেন। তবে অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২