১২ বছর বয়সেই পরিচালকের নির্যাতনের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি :মাত্র আট বছর বয়স থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী অবনীত কৌর। একসময় শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করতেন তিনি।এরপর থেকে প্রধান চরিত্রে বিচরণ তাঁর।তার এখন বর্তমান বয়স ২১।দীর্ঘ এই অভিনয় কেরিয়ারে তাঁকে একাধিকবার খারাপ ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।সেই তিক্ত অভিজ্ঞতা নিজেই খোলসা করলেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অবনীত কৌর জানান,‘আমার বয়স তখন আট বছর বয়স।নাচের মহড়ায় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল।আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।আমি কি করব বুঝতে পারছিলাম না।অবশেষে মাকে গোটা বিষয় বলি। মা আমাকে আশ্বাস দেয়।অন্যায়ের সঙ্গে আপস না করে কিভাবে লড়াই করা যায় তা শিখেছিলাম মায়ের কাছ থেকে।’

একইসঙ্গে অভিনেত্রী জানান,‘শুধু যৌন নিগ্রহ নয়,মানসিক নির্যাতনেরও শিকার হয়েছিলেন অভিনেত্রী।এই প্রসঙ্গে তিনি জানান,আমার বয়স বেশি নয়,ছোটবেলায় একটা ঘটনা এমন ঘটেছিল, যা আমাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল।শুটিং চলাকালীন আমি লাইনে গণ্ডগোল করে ফেলি।সবকিছু গুলিয়ে যায়। আমি আমতা আমতা..করতে থাকি।তখন পরিচালক আমাকে মৌখিকভাবে গালিগালাজ করেছিল।কড়া ভাষায় তিরস্কার করেছিল।’

এই নিয়ে নায়িকা আরও জানান,‘মাইক অন করে পরিচালক বলেন,আমি কিছুই করতে পারবো না। ইন্ডাস্ট্রিতে কোনওদিন সফল হতে পারব না আমি। আমাকে মৌখিকভাবে গালিগালাজও করা হয়েছিল সেই দিন। বাবা মা সেটে না থাকার দরুন আমি সেদিন ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবকিছু বাবা-মার কাছে খুলে বলেছিলাম তবে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল অনেকটাই। কিন্তু বাবা-মায়ের থেকে আমি প্রতিদিন শিখি। তারাই আমাকে জীবনে বড় হওয়ার মূল মন্ত্র বাতলে দিয়েছিল। আর তা হল আত্মবিশ্বাস।’

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর