শুটিংয়ের সময়ে হাতে কাঁচ ঢুকে গুরুতর জখম হানি বাফনা

তবে এবার অভিনেতা বাড়িতেই গুরুতর জখম হলেন। রক্তারক্তি কাণ্ডে হাতে পড়েছে ২০টা সেলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই শুটিং সেটেই মারাত্মক আহত হয়ে পায়ের গোঁড়ালি ভেঙেছিলেন ‘নিম ফুলের মধু’-র নায়ক রুবেল। প্রায় অনেকগুলি দিন বাড়িতে থেকেই শুটিং চালিয়ে গিয়েছিলেন নায়ক। প্রেমিকের এমন দুঃসময়ে সবসময়ে তাঁর কাছাকাছি ছিলেন শ্বেতা। তবে এখনও রুবেলের পা ঠিক হয়নি, কিন্তু এই অবস্থাতেই সেটে এসে শুটিং করছেন অভিনেতা। আর এই ঘটনার রেশ না কাটতেই আবারও শুটিং সেটে আহত হলেন বাংলা সিরিয়ালের আরও এক জনপ্রিয় নায়ক হানি বাফনা।

যাঁকে শেষ দেখা গিয়েছিল, জি বাংলার সোহাগ জলে। সেই সিরিয়াল শেষ হতেই এখন সান বাংলার ‘শ্যামা’ সিরিয়ালের প্রধান ভূমিকায় অভিনয় করছেন হানি। তবে এবার অভিনেতা বাড়িতেই গুরুতর জখম হলেন। রক্তারক্তি কাণ্ডে হাতে পড়েছে ২০টা সেলাই। সদ্য নতুন সিরিয়ালের কাজ শুরু করেছেন তিনি। নতুন সিরিয়াল শুরু হতে না হতেই বিপত্তি। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল? রিপোর্ট অনুসারে, হাতে কাচ ঢুকে গিয়ে বাড়াবাড়িই হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শও নিতেই হাতে ২০ টা সেলাই পড়ে অভিনেতার। এমনিতেই সিরিয়ালে অভিনয় করলে প্রতি দিন প্রায় ১৪ঘণ্টা শুটিং করতে হয়।

তাই কাজ থেকে ছুটি পাওয়া বেশ কঠিন। কিন্তু এই অবস্থায় নায়ক কীভাবে অভিনয় করবেন তাই ভাবাচ্ছে ভক্তদের। শোনা যাচ্ছে, শীঘ্রই অস্ত্রোপচার হবে। আপাতত জানা গিয়েছে, নায়কের অসুস্থতার জন্যে কয়েক দিন বন্ধ রাখা হবে তাঁর চরিত্রের শুটিং। একটু সুস্থ হলেই ফ্লোরে ফিরবেন অভিনেতা? নাকি অস্ত্রোপচারের পর বাড়ি থেকেই করবেন সিরিয়ালের শুটিং করবেন হানি? সে সব যদিও এখনও জানা যায়নি। 

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২