প্রভাস অতীত, ৪৪ বছরে বিয়ের পিঁড়িতে ‘বাহুবলি’-র দেবসেনা অনুষ্কা শেট্টি, পাত্র কে?

এখনও রেশ কাটেনি বিজয়-রশ্মিকার বিয়ের। এবার শোনা যাচ্ছে, ৪৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলে ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক বিয়ের সানাই! ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি বিলাসবহুল রিসোর্টে ধুমধাম করে বিয়ে সেরেছেন দক্ষিণের জনপ্রিয় জুটি বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। তাঁদের বিয়ের ছবিগুলি এখনও নেটমহলে ট্রেন্ডিং। এখনও রেশ কাটেনি বিজয়-রশ্মিকার বিয়ের। এবার শোনা যাচ্ছে, ৪৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চলে ছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টি। যিনি ব্লকবাস্টার ‘বাহুবলি’ এবং ‘বাহুবলি ২’ ছবির মাধ্যমে খ্যাতি পেয়েছিলেন। ছবিতে প্রভাসের সঙ্গে তাঁর দুর্দান্ত রসায়ন এখনও দর্শকদের চোখে তাজা। তবে শোনা গিয়েছিল, সুপারস্টার প্রভাসের সঙ্গে বাস্তবেও প্রেম করছেন অনুষ্কা শেট্টি।

এমনকি এমনও গুজব ছিল যে তাঁরা হয়তো তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবেন। কিন্তু তাঁরা এই বিষয়ে কখনই কোনও মুখ খোলেননি, উল্টে গুজব উড়িয়ে দেন। তাঁরা নিজেদের বন্ধু বলে অভিহিত করেছেন। যদিও প্রভাস ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খোলেননা। মাঝে প্রভাসেরও বিয়ের খবর শোনা গিয়েছিল। কিন্তু এতে কোনও সত্যতা নেই। এবার শোনা যাচ্ছে, ‘বাহুবলী’-র দেবসেনা অনুষ্কা শেট্টি বিয়ের জন্যে প্রস্তুত। এদিকে অভিনেত্রীর বিয়ের খবর আবারও ভক্তদের মধ্যে চরম উন্মাদনা সৃষ্টি করেছে। যদিও এই প্রথমবার নয়, অভিনেত্রীর বিয়ের খবর একাধিকবার সামনে এসেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে, অনুষ্কার হবু বর চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি একজন ব্যবসায়ী কে বিয়ে করছেন।

যিনি তাঁদের পারিবারিক বন্ধু। তবে এ বিষয়ে আর কোনও নতুন তথ্য সামনে আসেনি। অনুষ্কা শেট্টিও তাঁর বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি। তবে এটা নিশ্চিত যে তার বিয়ের খবরে অনেক ভক্তের মন ভেঙে দিয়েছে। কারণ ভক্তরা তাঁকে প্রভাসের সঙ্গে কল্পনা করেছিলেন। কাজের দিক থেকে, অনুষ্কাকে সর্বশেষ ২০২৫ সালের ‘ঘাটি’ ছবিতে দেখা গিয়েছিল। তিনি তাঁর কর্মজীবনে অনেক হিট এবং স্মরণীয় ছবি উপহার দিয়েছেন। তবে, ‘বাহুবলী’ ছবিতে দেবসেনা চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তিনি প্রকৃত পরিচিতি পেয়েছিলেন। তবে বর্তমানে তিনি লাইমলাইটের আড়ালে রয়েছেন।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ