সোনা চোরাচালানের সময়ে বিমানবন্দরে হাতেনাতে পাকড়াও বাংলাদেশী অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের বিমানবন্দরে তল্লাশি করে অভিনেত্রী সহ দুই যাত্রীর কাছ থেকে ৭০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল দেশটির বিমান গোয়েন্দা সংস্থা। শনিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা যৌথভাবে তল্লাশি করে তাঁদের গ্রেপ্তার করেছে। এই অভিনেত্রীর নাম হল অনামিকা জুথী।অপরজন হল চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

এই নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ এক কর্মকর্তা জানান, দুজনের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।এর মধ্যে রয়েছে ৫৪৩ গ্রাম হাতের চুড়ি, চেইন এবং বাকি ১৯০ গ্রাম সোনার গয়না। এর বাজারমূল্য প্রায় ৬৮ লক্ষ ৯৬ হাজার ৪৬২ টাকা। তাঁরা দুজনেই ঢাকার যাত্রী। দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইটে তাঁরা চট্টগ্রাম এসে পৌঁছেছিলেন। গোপন তথ্যে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁদের আটক করা হয়। এরপর তাঁদের কাছ থেকে সোনা উদ্ধার করা হয়েছে।

একইসঙ্গে তিনি আরও জানান, অভিনেত্রী অনামিকার দুই হাতে স্কচটেপ দিয়ে দিয়ে চুড়ি ও গলায় চেইনগুলো বহন করছিলেন। আর স্বর্ণলংকারগুলো তারা হাতব্যাগে নিয়েছিলেন। অনামিকা ও তাঁর সঙ্গী রায়হান নিয়মিত মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম