গ্রেফতার ‘সংশপ্তক’ স্রষ্টা শহীদুল্লাহ কায়সারের কন্যা জনপ্রিয় অভিনেত্রী শমী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি খান সেনার দোসর রাজাকারদের হাতে খুন হয়েছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার। যার লেখা ‘সংশপ্তক’ উপন্যাসকে বাংলা সাহিত্যের সেরা পাঁচ উপন্যাসের মধ্যে অন্যতম বলে আখ্যা দিয়েছেন সাহিত্য বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাতে শহীদুল্লাহের কন্যা তথা জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করল পাকিস্তানি দোসর ‘নব্য রাজাকার বাহিনী’র হোতা মোল্লা মুহাম্মদ ইউনূসের পুলিশ।রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয় জনপ্রিয় অভিনেত্রীকে। ‘নব্য রাজাকার বাহিনী’র কোতোয়াল ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার রওনাক হোসেন জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় উত্তরা পূর্ব থানায় শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শহীদুল্লাহ কায়সরের কন্যা শমী নব্বইয়ের দশকে অভিনয়ের জগতে পা রাখেন। অভিনয়ের গুনে অল্প দিনেই সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়োন। মঞ্চ নাটকের পাশাপাশি টিভি নাটকেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তাঁর একক নাটক স্বাধীনতার রাজকন্যা দেশ বিদেশে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। একাত্তরের মুক্তিযুদ্ধে বাবা শহীদুল্লাহ কায়সার ও কাকা তথা বিখ্যাত পরিচালক জহির রায়হানকে খোয়ানো শমীর উদ্যোগেই গড়ে উঠেছিল ‘প্রজন্ম ৭১’ নামে এক মুক্তিযুদ্ধপন্থী সংগঠন।

শমীর মা পান্না কায়সার একজন জনপ্রিয় লেখিকা এবং প্রাক্তন সাংসদ। আওয়ামী লীগের তরফেই সংসদে নির্বাচিত হয়েছিলেন। মেসোমশাই হলেন বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি  প্রয়াত একিউএম বদরুদ্দুজা চৌধুরী। আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শমী ছিলেন দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি। গত ১৪ অগস্ট অবশ্য ওই পদ থেকে পদত্যাগ করেন। গত ১৪ অক্টোবর মাগুরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শমীর নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।

 

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

বাংলার তাঁতে ‘বন্দেমাতরম’ শাড়ি বানিয়ে হৈচৈ ফেলে দিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অভিনব বসাক

স্বাধীনতা দিবসেই কোচবিহারে STF-এর বড় অভিযান, পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ৩

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর