সৌমিক সেনের সিরিজ ‘জ্যাজ সিটি’-তে যোগ দিতে কলকাতায় আরফিন শুভ

শুটিংয়ে যোগ দিতে শুক্রবার কলকাতায় এসেছেন আরফিন শুভ। সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। ছবিতে সম্ভবত নায়িকা হতে পারেন টলিউডের স্টাইলিস নায়িকা সৌরসেনী মিত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরে বাঙালি সিনেপ্রেমীদেরকে দারুণ উপহার দিতে চলেছে টলিউড। ডিসেম্বর জুড়ে খ্রিস্টমাস উৎসবে প্রানোচ্ছ্বল থাকে কলকাতা। খোশমেজাজে থাকে কলকাতার অলিগলি। নভেম্বরের শেষ থেকে শুরু শীতকাল। ইতিমধ্যেই ভোর এবং একটু রাতের দিকে ঠান্ডা অনুভূতি হচ্ছেই, তা আর বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে ডিসেম্বরে কলকাতার নতুন চমক! জ্যাজ ক্লাব। শহর কলকাতার বুকে গড়ে উঠতে চলেছে এই ক্লাব! এই ক্লাবে থাকবে ১০০-১৫০ জনের বসার আয়োজন, সঙ্গে ২০-২৫টি টেবিল সাজানো। সত্তরের দশকের আবহে সাজানো হবে এই ক্লাব। কি ভাবছেন তো, সত্যই কি এমন কিছু ঘটতে চলেছে?

হ্যাঁ, ঘটবে তবে বাস্তবে নয়, পর্দায়! সেই অসম্ভব সম্ভব করবেন পরিচালক সৌমিক সেন। তিনি এবার পর্দায় আনবে জ্যাজ সিটি। হ্যাঁ, তাঁর নতুন সিরিজের নাম হতে চলেছে জ্যাজ সিটি। গত সাত দিন ধরে শুরু হয়েছে সিরিজের শুটিং। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকবে এই সিরিজের পটভূমিকায়। আর এই সিরিজের নায়কের চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন। কলকাতাতেই হবে এই ছবির বেশিরভাগ শুটিং। শুটিংয়ে যোগ দিতে শুক্রবার কলকাতায় এসেছেন আরফিন শুভ। সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। ছবিতে সম্ভবত নায়িকা হতে পারেন টলিউডের স্টাইলিস নায়িকা সৌরসেনী মিত্র।

২০২৩-এ সালের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি ওয়েবসিরিজ ‘জুবিলি’র সহ-স্রষ্টা ছিলেন সৌমিক সেন। সিরিজটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এ বারেও তাঁর সিরিজে থাকছে নানা চমক। এছাড়াও সিরিজে থাকবেন টলিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজ়ের শুটিং চলবে। ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে। তবে বাংলাদেশে সিরিজের শুটিং হবে না।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা