মাঝ রাতে পুলিশ ডেকে মদ্যপ স্বামীকে তুলে দিলেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিন ধরেই মদ্যপ স্বামীর মানসিক নির্যাতন সহ্য করেছিলেন। কিন্তু ধৈর্য্যের বাঁধ ভাঙতেই চরম সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি। রবিবার (৯ মার্চ) রাতে আচমকা ফেসবুক লাইভ চলাকালীন পুলিশকে ডেকে মদ্যপ স্বামী তথা নাট্যপরিচালক আদিবাসী মিজানকে ধরিয়ে দিলেন। পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অনেকেই অভিনেত্রী মানসী প্রকৃতির প্রশংসা করেছেন।

‘বেক্কল বউ’ নাটকের মাধ্যমেই দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি। পরিচালক ফরিদুল হাসানের ‘হাউজ হাজব্যান্ড’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’, এবং আদিবাসী মিজানের ‘বেক্কলের মেলা’ ধারাবাহিকেও কাজ করছেন তিনি। নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন। মানসীর অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘শেষ কথা’, ‘যন্ত্রণা’, ও ‘জল শ্যাওলা’। ‘বেক্কল বউ’ নাটকের পরিচালক আদিবাসী মিজানকে ভালবেসে বিয়েও করেছিলেন। যদিও সেই বিয়ে খুব একটা সুখকর হয়নি। দুজনের দাম্পত্যজীবনে গত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছিল। যদিও তা প্রকাশ্যে আসেনি। অবশেষে রবিবার রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি প্রকাশ্যে বেরিয়ে এল।

ফেসবুক লাইভে এসে মানসিকভাবে ভেঙে পড়া মানসী বলতে থাকেন, ‘একজন মানুষ যদি মদখোর, জুয়াখোর হয়, তাহলে তার আর কী থাকে? মদ খেয়ে সে আমার নামে উল্টাপাল্টা ফেসবুকে লিখে যাচ্ছে। আমাকে নিয়ে সে যে সব কথা বলছে, তার প্রমাণ দিতে বলেছি, প্রয়োজনে লাইভে আসতে বলেছি। আমি আর মেনে নিতে পারছি না। রোজার সময় সে রোজা না রেখে মদ খেয়ে যাচ্ছিল, বাজে সব কথা বলছিল। প্রতিদিন সে বাইরে রাত কাটায়, নেশা করে, জুয়া খেলে। তাকে হাজারবার বলেও কোনও লাভ হয়নি। আমি ওর মা, বোনের কাছে সাহায্য চেয়েছি, তাকে বোঝানোর জন্য। কিন্তু কিছুই হয়নি, বরং সে আমার নামে আজেবাজে কথা বলছে। এখন আর সহ্য করা সম্ভব না। তাই আমি বাধ্য হয়ে লাইভে এসেছি ওকে পুলিশে দিতে।’

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

বাংলার তাঁতে ‘বন্দেমাতরম’ শাড়ি বানিয়ে হৈচৈ ফেলে দিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অভিনব বসাক

স্বাধীনতা দিবসেই কোচবিহারে STF-এর বড় অভিযান, পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ৩

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর