বরাবরই বড্ড রোয়াব করিনার, কখনই নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে চান নি বেবো

Share:

নিজস্ব প্রতিনিধি: করিনা কাপুর খান (KAREENA KAPOOR KHAN)। তাঁর জীবনের অসংখ্য সুপারহিট ছবিগুলির মধ্যে একটি ছিল, ‘চামেলি’ (CHAMELI)। যেখানে, করিনা নিষিদ্ধপল্লীর মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় করেছিলেন রাহুল বোস। তাঁর অভিনয়ও ছিল তুখোড়। তখন ইন্ডাস্ট্রিতে করিনার কেরিয়ারেরও সবে শুরু। ২০০০ সালে রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সইফ-বেগম।

বলিউডের খানদানি পরিবার কাপুর বংশের মেয়ে বলে কথা, অভিনয়ে যে তাঁর দাদা, ঠাকুরদার ছাপ থাকবে তা বলাই বাহুল্য। প্রথম থেকেই তিনি নিজের নজরকাড়া অভিনয়ের দরুন সহজেই মানুষের মন জয় করে নিতে পেরেছিলেন। কিন্তু জানেন কি,বেগম সাহেবার অনেক রোয়াব ছিল, তিনি সব পরিচালকের ছবিতে অভিনয় করতে চাইতেন না। হ্যাঁ, এদিন করিনার বিষয়ে একটি বিস্ফোরক মন্তব্য করলেন স্বনামধন্য বলিউড চলচ্চিত্র নির্মাতা ওনির (ONIR PRAKASH)। যিনি তাঁর স্মৃতিকথা ‘আমি ওনির এবং আমি সমকামী’(I am Onir & I Am Gay), সম্প্রতি প্রকাশ করেছেন।

আর নিজের এই আত্মজীবনীর একটি অধ্যায়ে, তিনি প্রকাশ করেছিলেন যে, তাঁকে ২০০৩ সালে করিনা কাপুর খান অভিনীত ‘চামেলি’ চলচ্চিত্র পরিচালনা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওনির তাঁর বইতে এও উল্লেখ করেছেন যে, এই চলচ্চিত্রের নির্মাতা অনন্ত বালানির আচমকাই মারা গেলে এই ছবির প্রযোজক রঙ্গিতা নন্দী ওনিরকে ‘চামেলি’ পরিচালনার প্রস্তাব দিয়েছিলেন। অনন্ত তার মৃত্যুর আগে এই ছবিটির আংশিক শ্যুটিং করে রেখে গিয়েছিলেন। আর প্রযোজক ওনিরকে বাকি ছবির কাজ চালিয়ে যেতে বললে তিনি রাজি হন। কিন্তু সম্ভবত করিনা একজন নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। তাই তাঁর আর পরিচালনা করা হয়নি।

পরে এই ছবিটির পরিচালনা করেছিলেন সুধীর মিশ্র। ‘চামেলি’তে করিনা ছাড়াও রাহুল বোস এবং রিঙ্ক খান্নাকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। দর্শক এবং সমালোচকদের দ্বারা এই ছবিটি ইতিবাচক প্রশংসিত ছিল। অন্যদিকে ওনির, ‘মাই ব্রাদার নিখিল’ দিয়ে পরিচালনার দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন। যাতে অভিনয় করেছিলেন সঞ্জয় সুরি, জুহি চাওলা এবং পুরব কোহলি। তবে ওনির একজন সমকামী। অনেক অভিনেতাই তাঁর এই মানসিকতা পছন্দ করতেন না।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে