আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পারফরম্যান্সের আগেই ধূলো ঝড়ে ভেঙে পড়ল মঞ্চ, ভয়ঙ্কর দুর্যোগ থেকে বাঁচলেন ফারহান

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা-নির্মাতা-গায়ক ফারহান আখতারের লাইভ কনসার্ট ভয়ানক দুর্যোগ। ইন্দোরে একটি কলেজ প্রোগ্রামে ফারহান আখতারের আসন্ন লাইভ পারফরম্যান্সের জন্য নির্মিত মঞ্চ বুধবার আচমকাই ভেঙে পড়ে। প্রবল ধসের ফলে মঞ্চ ভেঙে যাওয়ার ভিডিও এই মুহূর্তে অনলাইনে ভাইরাল। যেটি একটি পাপারাজ্জি অ্যাকাউন্টের দ্বারা পোস্ট করা হয়েছে। গায়ক ফারহান আখতারের অনুষ্ঠানটি ৫ এপ্রিল বিকেলে ছিল।

কিন্তু তাঁর পারফরম্যান্সের আগেই প্রবল ঝড়ের ফলে মঞ্চ ধসে পড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপের নীচে কেউ চাপা পড়ে গিয়েছে কিনা তা দেখতে মঞ্চের দিকে ছুটে আসছে সবাই। তবে সেখানে উপস্থিত কিছু মানুষ এই ঘটনার ভিডিও তৈরি করতে শুরু করেন। যা কিনা চরম নিন্দনীয়। 

ফারহান আখতারকে শেষ দেখা গিয়েছিল আম্বানিদের NMACC লঞ্চে। যেখানে তিনি স্ত্রী শিবানী দান্ডেকরের সঙ্গে উপস্থিতি ছিলেন। এরপরেই তিনি ইন্দোরের একটি কলেজ ফেস্টে লাইভ পারফরম্যান্স দেওয়ার জন্য যান। কিন্তু সবচেয়ে বড় তাঁর পারফরম্যান্সের আগেই দুর্ঘটনাটি ঘটে। ঈশ্বরের কৃপায় বেঁচে যান ফারহান। নয়তো প্রোগ্রাম চলাকালীন মঞ্চ ভেঙে পড়লে ফারহানের চরম ক্ষতি হতে পারতো। ধুলো ঝড়ের কারণে শোয়ের মঞ্চটি ভেঙে পড়ে। অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, ইন্দোরের সুশীলা দেবী বানসাল কলেজে। গতমাসেই ফারহান তাঁর মেলবোর্ণের কনসার্ট অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে বাতিল করেন। 

ফারহানের শেষ কনসার্ট ছিল পুনেতে ভিএইচ১ সুপারসনিক ফেস্টিভ্যালে। এছাড়াও ফারহানের BGI টাইমল্যাপস উৎসব উপলক্ষে ৬ এপ্রিল ভোপালে একটি কনসার্ট হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ফারহান নিয়মিত মঞ্চে লাইভ পারফর্ম করেন। হিট ফিল্ম রক অন! অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিতি পান!! তিনি ফিল্মের সিক্যুয়েলে একটি আন্ডারডগ ব্যান্ডের গায়ক হিসাবে তাঁর ভূমিকার পুনরাবৃত্তি করেছিলেন। যদিও বক্সঅফিসে তা ভাল পারফর্ম করতে পারেনি। দিল চাহতা হ্যায় পরিচালক হিসেবে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁর পরবর্তী পরিচালিত ছবি, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত রোড ট্রিপ ফিল্ম জি লে জারা।

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ