বলিউডে ভালো কাজের পরেও বাঙালি অভিনেতারা কোণঠাসা? কেন জানুন

লিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করার পর, ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার পরেও রিজিওনাল অ্যাক্টরের তালিকায় ধরা হয় বাঙালি অভিনেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করার পর, ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার পরেও রিজিওনাল অ্যাক্টরের তালিকায় ধরা হয় বাঙালি অভিনেতাদের? সাম্প্রতিককালের ঘটনা তেমনই বলছে। বেশ কিছুদিন আগে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের কামব্যাক করার খবর জানিয়েছিলেন করিশমা কাপুর। তাতে ক্ল্যাপস্টিকের ছবি দেন অভিনেত্রী আর তাতেই দেখা গিয়েছিল যে ‘ব্রাউন’ নামের একটি ওয়েব সিরিজের মাধ্যমে কামব্যাক করছেন তিনি। ছবিতে ট্যাগ করেছিলেন সহ অভিনেতা-অভিনেত্রীদের। কিন্তু বাদ দিয়েছেন বাঙালি সহ অভিনেতাকে। বলে রাখা ভালো এই ওয়েব সিরিজেই রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। সকলকে নিজের আগামী কাজের ছবিতে ট্যাগ করলেও বাঙালি এই অভিনেতাকে ট্যাগ করেননি করিশমা। আর এখানেই মন ভেঙেছে যিশুর বাঙালি অনুরাগীদের। 

 

View this post on Instagram

 

A post shared by Karisma Kapoor (@therealkarismakapoor)

গত বেশ কয়েক বছর ধরে বলিউডে চুটিয়ে কাজ করছেন যিশু। পাল্লা দিয়ে কাজ করছেন দক্ষিণী ছবিতেও। মহেশ ভাটের ‘সড়ক-২’-তে তাঁকে দেখা গিয়েছিল আলিয়ার বাবার চরিত্রে। এবার নাকি আলিয়ার রিয়েল লাইফ মা অর্থাৎ সোনি রাজদানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন যিশু এই সিরিজে। সঙ্গে রয়েছেন হেলেন। বলিউডের একদা আইটেম গার্লের সঙ্গেও এবার স্ক্রিন শেয়ার করবেন বাঙালির হার্টথ্রব। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় ‘ব্রাউন’-র ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে যিশু জানান প্রথম দিনের শুটিং শেষ হল। 

 

View this post on Instagram

 

A post shared by Jisshu U Sengupta (@senguptajisshu)

সম্প্রতি বাংলাতেও তাঁর ছবির জনপ্রিয়তা নেহাত কম নয়। চল্লিশোর্ধ্ব সিঙ্গল ফাদারের ভূমিকায় যিশুকে দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘বাবা বেবি ও…’ ছবিতে। চরিত্রের নাম ছিল মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায়। এই ছবিতেই প্রথম বড়পর্দায় ডেবিউ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। 

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক