দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় কামব্যাক করছেন সৌমিলি

জি বাংলার নতুন ধারাবাহিক ‘পরিণীতা’-য় দেখা যাবে তাঁকে। আর এই ধারাবাহিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে অনেকগুলো দিন দেখা যায়নি তাঁকে। শেষ তাঁকে দেখা গিয়েছিল জি বাংলায় ‘জয় বাবা লোকনাথ’- ধারাবাহিকে। এরপরে অনেকগুলো দিন একপ্রকার ক্যামেরার বাইরেই ছিলেন তিনি। অথচ ২১ বছরের অভিনয় জীবন তাঁর। নাচেও তুখোড় অভিনেত্রী। কে তিনি? কথা হচ্ছে অভিনেত্রী সৌমিলি বিশ্বাসকে নিয়ে। টলিউডের বড় পর্দা, ছোট পর্দা, সমান রাজত্ব চলে অভিনেত্রীর। দর্শকদেরও খুব পছন্দের তিনি। দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে কাজে ফিরছেন অভিনেত্রী। কিন্তু এতদিন কোথায় ছিলেন অভিনেত্রী?

যদিও তিনি ধারাবাহিক থেকে দূরে ছিলেন। অভিনয় থেকে নয়। অবশেষে সেই দূরত্ব কমিয়ে কাজে ফিরছেন। জি বাংলার নতুন ধারাবাহিক ‘পরিণীতা’-য় দেখা যাবে তাঁকে। আর এই ধারাবাহিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে নায়ক উদয় প্রতাপ সিংহ, যিনি বর্তমানে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নায়কের ভাই হয়েছেন। আর পরিণীতা ধারাবাহিকের একেবারে নায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই নায়কের একমাত্র পিসির চরিত্রে অভিনয় করছেন সৌমিলি। গল্প অনুযায়ী, বাবার কারণে তাঁর বিয়ে হয়নি। তাই বাবার বিরুদ্ধে সবরকম কথা বলার সাহস আছে তাঁর।

ভাইপো, ভাইঝিদের যথেষ্ট আগলে রাখেন। তাই তাঁর মতো জীবন যাতে তাঁদের না পোহাতে হয়, সেই দিকে সজাগ পিসি। নিজের চরিত্র নিয়ে এর বেশি মুখ খোলেননি সৌমিলি। যদিও গত বছর স্টার জলসায় ‘সাধক রামপ্রসাদ’-এ অভিনয় করেছিলেন সৌমিলি। কিন্তু স্বল্প সময়ের জন্যে। তাঁকে শেষ দেখা গিয়েছিল এ ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে, সেখানে লোকনাথের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও