‘বিগবস-১৭’-এর ঘরেই প্রেগনেন্সি টেস্ট, সুখবর পেলে কী খেলা থামাবেন অঙ্কিতা?

যদি তাঁর রিপোর্ট পজিটিভ আসে তাহলে কি ‘বিগ বস্’-এর ঘরের সফর এখানেই শেষ হয়ে যাবে অঙ্কিতার?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম রিয়েলিটি শো বিগবসের ইতিহাসে যা আগে ঘটেনি, এবার তাই হতে চলেছে। যদিও এ বছর বিগবস ১৭, একটু অন্য স্টাইলেই শুরু হয়েছিল। একাধিক বাস্তব জুটি প্রতিযোগী হিসেবে এসেছেন শোয়ে। যার মধ্যে অন্যতম ভিকি জৈন এবং অঙ্কিতা লোখান্ডে। বিগবসের প্রথম দিন থেকেই তাঁরাই এই শোয়ের অন্যতম হাইলাইটেড প্রতিযোগী হয়ে উঠেছেন। সলমন খানের শোয়ে পা রাখার পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে নানা ঝড়ঝাপটা আসছে। নিত্যদিন তাঁদের অশান্তি, একে অপরের প্রতি কটূক্তি, দুর্ব্যবহার সবটাই গোটা বিশ্বের কাছে উঠে আসছে।

কিন্তু গতকাল থেকেই একটি খবর এক্কেবারে তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেননা গত কয়েক দিন ধরেই শুধু টক খেতে ইচ্ছে করছে অঙ্কিতার, এমনকি চলতি মাসে ঋতুস্রাবও হয়নি তাঁর, এতকিছুর পরে তিনি অন্তঃসত্ত্বা কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন অভিনেত্রী। ‘বিগ বস্‌’-এর ঘরে যা আগে কখনও হয়নি সেটাই করলেন অঙ্কিতা। সন্তানসম্ভবা কি না তার পরীক্ষাও করিয়েছেন অভিনেত্রী! যদি তাঁর রিপোর্ট পজিটিভ আসে তাহলে কি ‘বিগ বস্’-এর ঘরের সফর এখানেই শেষ হয়ে যাবে অঙ্কিতার? 

ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা করিয়ে ফেলেছেন তিনি, কিন্তু এখনও পর্যন্ত রিপোর্ট পাননি। যদি সুখবর পজিটিভ আসে তবে অনেকের ধারণা হয়তো মাঝপথে খেলা থামাতে পারেন অঙ্কিতা। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও খেলাতে অংশগ্রহণ করতে পারবেন অঙ্কিতা। সে ক্ষেত্রে ‘বিগ বস্’-এর ইতিহাসে এটি হবে সবথেকে ব্যাতিক্রমী ঘটনা। আর গতকাল থেকেই এই বিষয়টি সংবাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই মুহূর্তে ‘বিগ বস্ ১৭’-র খেলার নিয়ম অনুযায়ী আলাদা ঘরে থাকছেন ভিকি ও অঙ্কিতা। অঙ্কিতাকে ছেড়ে অন্য ঘরে থাকতে পেরে খুশি ভিকি, যা শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন অঙ্কিতা। এমনকি স্বামীকে একটা স্বার্থপর মানুষ হলেও দাবি করেছেন অঙ্কিতা। এই নিয়ে তাঁদের সংসারে শুরু হয়েছে ধুন্ধুমার। 

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের