এবার দর্শকদের প্রাচীন সভ্যতায় নিয়ে যাবে ‘বিগ বস 18’, প্রকাশ্যে প্রোমো

একটি প্রাচীন দুর্গের মতো শয়নকক্ষ, একটি গুহার মতো রান্নাঘর এবং বেশ কয়েকটি গোপন প্রবেশদ্বার রয়েছে যার মাধ্যমে প্রতিযোগী বা বন্য বাড়িতে প্রবেশ করবে। বিগ বসের বাড়ির প্রবেশদ্বারে একটি বিশাল ঘোড়ার কাঠামো রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামিকাল থেকে শুরু হতে চলেছে দেশের জনপ্রিয় টেলিভিশন শো ‘বিগ বস ১৮’। শোয়ের সঞ্চালকের ভূমিকায় থাকবেন নান আদার দেন সলমান খান। যদিও মাঝে শোনা গিয়েছিল, শারীরিক অসুস্থতা এবং শুটিংয়ের চাপে অভিনেতা এ বছর আর বিগ বসের সঞ্চালনা করবেন না। কিন্তু সলমান না ছাড়া বিগ বস ভাবাই যায়না। বিশেষ করে, যেহেতু এই শোটি সম্পূর্ণ তারকা কেন্দ্রীয় শো। ৮ মাস বিগ ঘরে প্রতিযোগী তারকাদের একসঙ্গে থাকতে হবে, থাকবে না ফোন, থাকবে না পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ। এটাই শোয়ের চ্যালেঞ্জিং বিষয়। অবশেষে ভক্তদের চিন্তা দূর করে সলমনই হচ্ছেন শোয়ের সঞ্চালক। এছাড়াও রয়েছে আরও চমক।

শোনা গিয়েছিল, ‘তারক মেহতা কা উলটা চশমা’-র নায়িকা দিশা ভাগনানিকে শোয়ে অংশগ্রহণের জন্যে ডাকা হয়েছিল। তাঁকে ৬৫ কোটি প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করেন। জানা গিয়েছে, এই মরসুমের সম্ভাব্য প্রতিযোগী হতে চলেছেন, নিয়া শর্মা, সমীরা রেড্ডি, গুরুচরণ সিং, চাহাত পান্ডে, অবিনাশ মিশ্র, করণ প্যাটেল, সুরভী জ্যোতি ডালজিৎ কৌর এবং সুধাংশু পান্ডে। রবিবার রাতে এই তারকাদের আনুষ্ঠানিকভাবে এই মরসুমের প্রতিযোগী ঘোষণা করা হবে। এবার বিগ বসেরব নির্মাতারা, ভক্তদের জন্যে বিগ বস হাইসের অপূর্ব অভ্যন্তরটির ভিডিও শেয়ার করেছেন। এবারও বিগ বস হাউসের থিমে থাকছে বিশাল চমক। সঙ্গে Colors tv লিখেছে, ‘নায়ে ঘর কে সাথ নায়ে টুইস্ট, বিগ বস জানতে হ্যায় কি ইয়ে সিজন রাখেগা আপকো সিট কা উসপার! দেখিয়ে #BiggBoss18, গ্র্যান্ড প্রিমিয়ার কাল রাত 9 বাজে।’

 

প্রোমোটিতে দেখা যাচ্ছে, একটি প্রাচীন দুর্গের মতো শয়নকক্ষ, একটি গুহার মতো রান্নাঘর এবং বেশ কয়েকটি গোপন প্রবেশদ্বার রয়েছে যার মাধ্যমে প্রতিযোগী বা বন্য বাড়িতে প্রবেশ করবে। বিগ বসের বাড়ির প্রবেশদ্বারে একটি বিশাল ঘোড়ার কাঠামো রয়েছে। ক্লিপ অনুসারে, এই ঋতুতে বাড়ির আরও প্রাচীনের মতো পরিবেশ দেখানো হবে। বিগ বস 18 এর নির্মাতারা নতুন সিজনে জেল ধারণাটি চালু করেছেন। দর্শকরা বিগ বস 18-এ গুহার মতো বেডরুমের সাক্ষী হবে। তবে নতুন বাড়ির রান্নাঘরটি আগের সিজনের মতোই বড়, তবে, আসন্ন সিজনে, থিমটি কিছুটা আলাদা কারণ এটি দর্শকদের কাছে দুর্গের মতো অনুভূতি দেবে। লিভিং এরিয়া লম্বা, আঁকা বাঁকা সোফা রয়েছে। সুইমিং পুলে প্রাকৃতিক পাথুরে-স্টাইলের থিমও রয়েছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২