বিগবস-খ্যাত অর্চনা গৌতমকে রাস্তায় ফেলে গণপিটুনি, ছাড় পেলেন না তাঁর বাবাও, কিন্তু কেন?

তিনি খুব দ্রুত শো-এর ইতিহাসে সবচেয়ে বিনোদনমূলক এবং আকর্ষক প্রতিযোগীদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর ‘বিগ বস’-এর ১৬ তম সিজনে অংশ নিয়েছিলেন মুম্বইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অর্চনা গৌতম। বিগ বসের ঘরে অন্যতম জনপ্রিয় প্রতিযোগী ছিলেন তিনি। এর আগে সিরিয়াল করেছেন তিনি, কিন্তু বিগবস এর মাধ্যমে লাইমলাইটে আসেন অভিনেত্রী। বিগবস ১৬-এর রানার আপ ছিলেন অর্চনা। যাই হোক, আজ তাঁকে নিয়ে আলোচনা করার কারণ একটি ভাইরাল ভিডিও। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ গতকাল নয়া দিল্লিতে কংগ্রেসের একটি  পার্টি অফিসে গিয়েছিলেন অর্চনা এবং তাঁর বাবা। সেখানেই তিনি চরম লাঞ্ছিত হন। তাঁর ইনস্টাগ্রামের পোস্ট করা ভিডিও অনুযায়ী, অর্চনা মহিলা সংরক্ষণ বিল পাস করার মতো ঐতিহাসিক সাফল্যের জন্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গাঁধী এবং জাতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে কে অভিনন্দন জানাতে পার্টি অফিসে গিয়েছিলেন।

কিন্তু বিষয়টি বিরক্তিকর মোড় নেয়, যখন অর্চনাকে পার্টির অফিসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বরং তাঁকে পার্টি অফিসের বাইরে চরম লাঞ্ছিত এবং মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাটি তাঁর কাছে চরম উদ্বেগজনক। তাই তিনি জনসাধারণকে সতর্ক করেছেন ভিডিও বার্তায়৷ ঘটনাটির দৃশ্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা রীতিমতো বিভীষিকাময় আভাস দেয়৷ ফুটেজে দেখা যাচ্ছে, অর্চনা গৌতমকে একদল ব্যক্তি ধাক্কাধাক্কি ও আক্রমণ করছেন। ধাক্কা ধাক্কিতে তাঁর বাবা মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছে, অর্চনা তখন মরিয়া হয়ে সাহায্যের জন্য অনুরোধ করছেন। এবং জলের অনুরোধ করছেন। বিগ বস 16 খ্যাত অর্চনা গৌতম এবং তাঁর বাবাকে কংগ্রেস দলের কর্মীরা চরম মারধর করেছে।

পার্টি অফিসের প্রবেশ পথেই তাঁদের মারধর করা হয়। গত বছর সলমান খানের বিগ বস 16-এ অংশগ্রহণের মাধ্যমে অর্চনা গৌতমের জনপ্রিয়তা শুরু হয়। তিনি খুব দ্রুত শো-এর ইতিহাসে সবচেয়ে বিনোদনমূলক এবং আকর্ষক প্রতিযোগীদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। তবে বিগ বস-এ তাঁর অবস্থানের আগে, অর্চনা গৌতমের একটি রাজনৈতিক কর্মজীবন ছিল।তিনি ২০২১ সালে কংগ্রেস পার্টিতে যোগদান করেছিলেন৷ বর্তমানে তিনি ‘খতরন কে খিলাড়ি ১৩ ‘ -তে অংশগ্রহণ করেছেন। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২