‘স্বপ্নের মতো লাগছে’, RJD-কে হারিয়ে আলিনগর থেকে জয়ের পথে বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর

এদিকে বিজেপির এবার মাস্টারস্ট্রোক বিখ্যাত সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। RJD-কে হারিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এনডিএ-বিজেপি-র বিরাট জয় এখন শুধু ঘোষণার অপেক্ষায়। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকেই শুরু হয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের গণনা। কে জিতবে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন NDA-BJP জোট নাকি তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট? তা জানতেই এখন গোটা দেশের নজরে বিহার। কিন্তু গণনার শুরু থেকেই এগিয়ে আছে এনডিএ-বিজেপি জোট। এখনও পর্যন্ত বিহারের মোট ২৪৫ আসনের মধ্যে ২০২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ-বিজেপি জোট। কংগ্রেস-মহাজোট অনেকটাই পিছিয়ে। তাই NDA-এই জয়ের পথে। আগামী পাঁচ বছরের জন্য বিহারের কুর্সি কার দখলে থাকবে সেটা জানা যাবে শুক্রবারই। বিহারে প্রত্যাবর্তন না পরিবর্তন হবে সেটাই নজরে রয়েছে।

বিহারের ইতিহাসে এবারেই রেকর্ড ভোটদান হয়েছে বলে জানা গিয়েছে। এবার দু দফায় হয়েছে ভোট। ২৪৩ আসনে ভোটদানের হার এবার ছিল ৬৭ শতাংশ। ২০২০ সালের থেকে ১০ শতাংশ বেশি ভোট পড়েছে এবার। এদিন সকাল থেকে ২৬১৩ জনের ভাগ্য পরীক্ষা শুরু হয়েছে। এদিকে বিজেপির এবার মাস্টারস্ট্রোক বিখ্যাত সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। RJD-কে হারিয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। বিজপিতে যোগদানের পরদিনই আলিনগর আসন থেকে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে বিজেপি।

বিহারের মধুবনীর বাসিন্দা মৈথিলী। তবে কর্মসূত্রে তিনি অন্য রাজ্যে থাকেন। তবে নির্বাচনে অংশ নিয়েই ছক্কা হাঁকালেন মৈথিলী। তাঁর জয় শুধু এখন ঘোষণা মাত্র। তিনি নেতৃত্ব নেওয়ার কথা বলতে গিয়ে জানিয়েছেন, তার জন্য রাজনৈতিক যাত্রা স্বপ্নের মতো। একটি সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর বলেছেন, “এটি একটি স্বপ্নের মতো। তবে প্রচারের সময় আমি গত এক মাসে যা উপলব্ধি করেছি তা হল যে আমার কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা এবং আশা রয়েছে, তাই আমি আমার সমস্ত দায়িত্ব পূর্ণ শক্তির সঙ্গে পালন করতে প্রস্তুত। যদি আমি জয়ী হই তবে আমি আমার নির্বাচনী এলাকার জন্য যথাসাধ্য চেষ্টা করব। শেষ নিঃশ্বাস পর্যন্ত একজন রাজনীতিবিদ হিসেবে একজন মেয়ের মতো মানুষের যত্ন নেব।”

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২