করওয়া চৌথ উদযাপনে বলিউডের নববধুরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বৃহস্পতিবার ছিল হিন্দু ধর্মের অন্যতম ঐতিহ্যপূর্ণ উৎসব করওয়া চৌথ(Karwa Chouth)। প্রতিবছরের মত এইবছরও বলিউডে ধুমধাম করে পালিত হলো এই অনুষ্ঠান । অভিনেতা অভিনেত্রীদের অনেকেই যেমন এইবার প্রথম করওয়া চৌথ পালন করলেন তেমনই শিল্পা শেট্টি, সুনিতা আহুজার মত অভিনেত্রীরাও স্বামীর মঙ্গলকামনায় নিষ্ঠার সঙ্গে পালন করলেন করওয়া চৌথের রীতি।  

এই বছর প্রথম করওয়া চৌথ পালন করলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। স্বামী ভিকি কৌশলের দীর্ঘায়ু কামনা করে করওয়া চৌথের উপবাস রেখেছিলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করওয়া চৌথের জন্য বিশেষ লুকে ছবিও পোস্ট করেন অভিনেত্রী। অভিনেত্রীর পরনে ছিল জরির কাজ করা গোলাপি রঙের শাড়ি। এর সঙ্গে তিনি হাতে লাল চুড়ি গলায় মঙ্গলসূত্র এবং কানে দুল পড়েছিলেন। কপালে লাল বিন্দি এবং আঙ্গুলে এনগেজমেন্ট রিং ক্যাটরিনাকে আকর্ষণীয় করে তুলেছিল।

এই বছর প্রথম করওয়া চৌথ পালন করলেন অভিনেত্রী মৌনী রায়ও। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করওয়া চৌথ উপলক্ষে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন মৌনি। স্বামী সুরাজ নাম্বিয়ারের সঙ্গে বাড়ির বারান্দায় করওয়া চৌথের রীতি পালন করেন অভিনেত্রী। সোনালি শাড়ির সঙ্গে হাতে লাল চুড়ি পরেছিলেন মৌনী। চুলে আলগা খোঁপা ও গোলাপের যুগলবন্দী মৌনিকে মোহময়ী করে তুলেছিলো।

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ইউটিউবার ধনশ্রী ভার্মারও এবার প্রথম করওয়া চৌথ ছিলো। কিন্তু স্বামী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে বিদেশে থাকার কারণে ভিডিও কলের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন ধনশ্রী। করওয়া চৌথ উপলক্ষে ধনশ্রী এই দিন লাল রঙের সালোয়ার সুট পরেছিলেন।

নেহা কক্কর স্বামী রোহণপ্রীত সিংহের সঙ্গে পালন করলেন তাঁদের প্রথম করওয়া চৌথ। পরে স্বামীর সঙ্গে একাধিক ছবিও নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন নেহা।

প্রতি বছরই স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে করওয়া চৌথের রীতি পালন করেন শিল্পা শেট্টি। এই বছরও করওয়া চৌথ উদযাপনের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী। লাল শাড়ি আর আলগা চুলে শিল্পাকে আকর্ষণীয় লাগছিল।

স্বামী নিক জোনাসের সঙ্গে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও।  উৎসব উপলক্ষে নিজের হাতে আঁকা মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী। স্বামী নিক জোনাসের নামের প্রথম অক্ষর এবং ভালোবাসার চিহ্ন দিয়ে হাতের মেহেন্দি এঁকেছেন প্রিয়াঙ্কা।

স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে করওয়া চৌথ উদযাপন করলেন অভিনেতা গোবিন্দ। পরে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে গোবিন্দা লেখেন “সম্পর্কের প্রতি অন্তহীন ভালবাসা ও সম্মান”।

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের