‘মানুষ এখন অন্যের ব্যর্থতা দেখে আনন্দ পায়’, ছেলের কেরিয়ার নিয়ে বিস্ফোরক সুনীল শেট্টি

একই সাক্ষাৎকারে, সুনীল শেট্টি চলচ্চিত্র জগতের কঠোর বাস্তবতা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন। ছেলে আহানের প্রথম ছবির ব্যর্থতা সম্পর্কেও মুখ খুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনন্যা পান্ডের তুতো ভাই আহান পান্ডে, যিনি ২০২৫ সালে মোহিত সুরির ‘সাইয়ারা’ দিয়ে বলিউডে দুর্দান্ত অভিষেক করেছেন। প্রথম ছবিতেই নায়ক হিসেবে সুনাম পেয়েছেন তিনি। ছবিটি কয়েকশো কোটি টাকা আয় করেছিল বক্সঅফিসে। তবে একই নামে অভিহিত সুনীল শেট্টির ছেলে আহান শেট্টির প্রথম ছবি ‘তড়প’ বক্সঅফিসে মুখ থুব্‌ড়ে পড়েছিল। নায়ক হিসেবে কোনও নাম-ডাকই পাননি তিনি। তাই তাঁর কাছে এখন সেরা সুযোগ রয়েছে ‘বর্ডার 2’-এ। যে ছবিটির মাধ্যমে তাঁর ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘বর্ডার 2’, যা ‘বর্ডার’ মুক্তির ২৮ বছর পর মুক্তি পাচ্ছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন আহান। তিনি এয়ারফোর্স অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম ছবির ব্যর্থতার পর এই ছবি দিয়ে অবশ্যই তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। তবে ছেলের এই ছবি নিয়ে কতটা আত্মবিশ্বাসী সুনীল শেট্টি।

জানিয়ে রাখি, ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল শেট্টি। কিন্তু ছবির সিক্যুয়েলে তিনি নেই, তাঁর ছেলে রয়েছেন। তাই ছেলেকে নিয়ে বড় ভরসা তাঁর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আহান, তাঁর সমসাময়িক আহান পান্ডের সঙ্গে তাঁর তুলনা নিয়ে বলেছেন, ‘আজকাল, মানুষ মাত্র ২-৩ সেকেন্ডের ক্লিপ দেখার পর প্রতিক্রিয়া দিয়ে ফেলেন। আমার প্রজন্মে এটাই ঘটছে। আমি জানি আহান পান্ডের সঙ্গে আমার তুলনা করা হচ্ছে। আমি সেই লোকটিকে চিনি। আমি জানি সে তাঁর ছবির জন্য কতটা পরিশ্রম করেছে এবং প্রস্তুতির জন্য সে কী করেছে। আমাদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই। আমাদের প্রত্যেকের নিজস্ব কেরিয়ার রয়েছে। তবে আমরা একে অপরকে সম্মান করি। আমাদের মধ্যে প্রচুর ভালবাসা এবং শ্রদ্ধা রয়েছে। এটাই সবার দেখা উচিত। আমরা সবাই একই ইন্ডাস্ট্রি থেকে এসেছি। সোশ্যাল মিডিয়া একটি বিভাজন তৈরি করেছে। এই কারণেই আমরা একে অপরের প্রতি তেমন সমর্থন দেখতে পারিনা।’

একই সাক্ষাৎকারে, সুনীল শেট্টি চলচ্চিত্র জগতের কঠোর বাস্তবতা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন। ছেলে আহানের প্রথম ছবির ব্যর্থতা সম্পর্কেও মুখ খুলেছেন। তাঁর কথায়, ‘আমরা সবসময় চাই আমাদের সন্তানরা সুখী হোক, এবং আমি এখানে সাফল্যের কথা বলছি না। আমি এই শিল্পে ব্যর্থতাকে ভয় পাই, সাফল্যকে নয়। অন্যান্য ক্ষেত্রে, যখন আপনি পড়ে যান, তখন আপনি উঠে আবার হাঁটতে শুরু করেন। এখানে, যখন আপনি পড়ে যান, তখন পুরো বিশ্ব আপনার দিকে তাকায় এবং আপনাকে এমন মনে করে যে আপনি কিছুই নন। মানুষ মনে করে যে হিন্দি চলচ্চিত্রের অভিনেতা রা অশিক্ষিত। তারা কিছুই জানেন না। আমরা অনেক কিছু জানি এবং আমরা বুদ্ধিমান। আজকের সময়ে, সাফল্যের চেয়ে ব্যর্থতা বেশি উদযাপন করা হয়। এটাই সত্য।’

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন