সিধু মুসওয়ালার মৃত্যুতে শোকপ্রকাশ বলিউড মহলের

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকার নিরাপত্তা প্রত্যাহার করতেই রবিবার সন্ধ্যায় প্রাণ গিয়েছে পঞ্জাবি গায়ক কাম গীতিকার শুভদীপ সিংহ সিধুর। যাঁকে সবাই এক ডাকে সিধু মুসওয়ালা বলেই চিনতেন। রবিবার সন্ধ্যায় আততায়ীর গুলিতে ঘটনাস্থলেই মারা গিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এমন নৃশংস হত্যার খবরে স্তম্ভিত গোটা রাজনৈতিক মহল, সঙ্গে অন্যান্য শিল্পী মহলও।রবিবার পাঞ্জাবের মানসা জেলায় অজ্ঞাত হামলাকারীদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন তিনি। জানা গিয়েছে, পাঞ্জাবরাজ্য সরকার তাঁর সুরক্ষা প্রত্যাহার করার একদিন পরেই তিনি নিহত হন, দুষ্কৃতীদের দ্বারা। গায়কের মৃত্যুতে শোকাহত বলিউডের স্বনামধন্য অভিনেতা রণবীর সিংহ থেকে অজয় ​​দেবগন, ভিকি কৌশল, নিমরত কৌর, শেহনাজ গিল, স্বরা ভাস্কর, গীতা বসরা, ইশান খট্টর, কপিল শর্মা এবং অন্যান্য বেশ কয়েকজন বলিউড তারকা।

যারা গায়কের ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। এছাড়া ভারতীয় সঙ্গীতশিল্পী মিকা সিং, বিশাল দাদলানি, টনি কক্কর সহ একাধিক গায়ক, মুসওয়ালার ওপর আচমকা হামলার নিন্দা করেছেন এবং তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মানসার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন, আততায়ীদের হামলায় আহত হয়েছেন মুসওয়ালা, যা আন্তঃ-দলীয় শত্রুতার ফল বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া পাঞ্জাবের ডিরেক্টর অফ জেনারেল পুলিশ ভি কে ভাওরা বলেছেন, এই হামলায় অন্তত তিনটি অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছে। প্রসঙ্গত, মুসওয়ালা, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে মানসা বিধানসভা আসন থেকে কংগ্রেসের হয়ে লড়েছিলেন, কিন্তু তিনি AAP-এর বিজয় সিংলার কাছে পরাজিত হয়েছিলেন। কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলির নেতারাও গায়কের হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন৷ পুলিশ বলছেন, গায়কের হত্যার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠনের করা হয়েছে। এসএসপি বলেন, মুসওয়ালা এবং তাঁর সহযোগীরা যখন মানসার জওহর গ্রামে পৌঁছায়, তখন দুটি গাড়ি তাঁদের বাঁধা দেয় এবং তাঁরা এই গাড়ির যাত্রীদের ওপর গুলির বর্ষণ শুরু করেন।

মুসওয়ালা গুলিবিদ্ধ হলে, অবিলম্বে সিভিল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তিনি কংগ্রেস দলে যোগদানের পরেই পাঞ্জাব কংগ্রেস তাঁকে “যুব আইকন” এবং “আন্তর্জাতিক ব্যক্তিত্ব” হিসাবে চিহ্নিত করেন। তাঁর মা ছিলেন, মনসা জেলার মুসা গ্রামের একজন পঞ্চায়েত প্রধান এবং তাঁর বাবা একজন প্রাক্তন সেনাকর্মী। তরুণদের মধ্যে মুসাওয়ালার যথেষ্ট ভক্ত রয়েছে। COVID-19 লকডাউন চলাকালীন তিনি ফায়ারিং রেঞ্জে AK-47 রাইফেল চালানো শিখেছিলেন। মুসওয়ালা ‘জাট্ট দা মুকাবলা’, ‘ডলার’, ‘সো হাই’ এবং ‘বাম্বিহা বোলে’-এর মতন একাধিক গান উপহার দিয়েছিলেন। পাঞ্জাবি গায়ক হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ভোট প্রচারের সময়, মুসওয়ালা সব বয়সী মানুষের সঙ্গে মিশেছিলেন। মানসা কেন্দ্রের মানুষের জন্য ভাল কিছু করতে চান সেটাও জানিয়েছিলেন তিনি।এদিন সিধুর ঘনিষ্ঠ ছিলেন গায়ক মিকা সিংহ ফাঁস করলেন একটি পুরনো তথ্য।

তিনি মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিধু মুসওয়ালা গ্যাংস্টারদের কাছ থেকে অজস্র বার হুমকি পেয়েছেন। সিধুর মৃত্যুর পিছনে তাঁদেরই হাত রয়েছে। কিছু গ্যাংস্টার মুসওয়ালার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল।মিকার আফসোস, তাড়া না খেয়ে ভাল মতন বাঁচতে পারতেন মানুষটা, কত কী করতে পারতেন! গত সপ্তাহেই যখন সিধু মুম্বইতে এসেছিলেন তখন মিকা তাঁকে বলেছিলেন ভবিষ্যতে মুম্বইতেই থেকে যেতে। মিকা কথায়, সিধু মুসওয়ালা কেবল পঞ্জাবের নয়, গোটা পৃথিবীর গর্ব। মাত্র তিন বছরে স্রেফ কলমের জোরেই এতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা