বলিউডে ৩০ বছর পূর্ণ করলেন অভিনেতা সইফ আলি খান

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বলিউডে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্ণ করলেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। গত তিন দশক ধরে প্রথম সারির অভিনেতাদের মধ্যে নিজের নামটা একই রকম ভাবে বজায় রেখেছেন এই অভিনেতা। বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টার সইফ আলি খান। পতৌদি পরিবারের ছেলে বলে কথা, বিখ্যাত ক্রিকেটার এবং স্বনামধন্য অভিনেত্রী পরিবারের সন্তান তিনি। তাঁর বাবা একজন বিখ্যাত ক্রিকেটার মনসুর আলি পতৌদি এবং মা জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। পতৌদি পরিবারের ছোটে নবাব তিনি। বরাবরই নিজের মতন করে কাজ করে গিয়েছেন সইফ আলি খান, আসলে তিনি বিশ্বাস করেন, কিছু ভাবার চেয়ে কিছু করা, এই শপথেই বুঁদ থাকতে হবে সব সময়েই। ১৯৯৩ সালে ‘পরম্পরা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সইফ আলি খান।

এরপর ‘মে খিলাড়ি তু আনারি’, ‘ইয়ে দিল্লাগি’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘দিল চাহতা হ্যায়’র মতন একাধিক ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যপক প্রশংসা কুড়িয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, পরিবারের পরিচয়ে নয়, নিজের যোগ্যতার দ্বারা তিনি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও’ ওমকারা’,’এক হাসিনা থি’- এই ছবিগুলিতেও খলনায়কের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা অর্জন করেছেন নায়ক। এছাড়া ‘হাম তুম’, ‘কাল হো না হো’, ‘পরিণীতা’, ‘সালাম নমস্তে’, ‘রেস’ ছবিতেও নায়কের চরিত্রে অভিনয় করে নিজেকে সুপারস্টার হিসেবে পরিচিত করেছেন।

এছাড়া ‘লাভ আজ কাল’-এ দ্বৈত ভূমিকাতে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন সইফ। এছাড়া সম্প্রতি, ওয়েবসিরিজেও অভিষেক করেছেন নায়ক। সইফ আলি খান একবার একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আমি যা করি তাই আমার কাছে অনেক উত্তেজনামূলক, আমি বরাবরই নতুন কাজ নিয়ে পর্যালোচনা করতে ভালোবাসি৷ আমি মনে করি, আপনি যাই কাজ করুন না কেন, তা নিয়ে সবার আগে আপনাকে উত্তেজিত হতে হবে।” কাজের ফ্রন্টে, সইফ আলি খানের পরবর্তী ছবি, ‘বিক্রম ভেধা’ এবং আদিপুরুষের রিমেক হিন্দি ছবি।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু