একা আলিয়া নন, সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেন এই সাত অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বেশ কয়েকদিন ধরেই বলিউডে (Bollywood) বইছে খুশির হাওয়া। গত রবিবারই মা হয়েছেন (New mom) অভিনেত্রী আলিয়া ভাট্ট (Aliya Bhatt)। রণবীর ও আলিয়ার কোল আলো করে এসেছে একটি ফুটফুটে কন্যা। সপ্তাহ পেরনোর আগেই শনিবার মা হলেন আরও এক বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasa basu)। ৪৩ বছরের বিপাশার কোলেও এসেছে ফুটফুটে মেয়ে। প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়ে আবেগাপ্লুত দুই অভিনেত্রীই। আলিয়া নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দিতে চাইলেও শেষ পর্যন্ত সিজারিয়ান ডেলিভারির মাধ্যমেই বাচ্ছার জন্ম দেন অভিনেত্রী। অন্যদিকে বিপাশাও সিজারিয়ান ডেলিভারির মাধ্যমেই বাচ্ছার জন্ম দিয়েছেন। তবে শুধু আলিয়া বা বিপাশাই নয় সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে বাচ্ছার জন্ম দিয়েছেন বলিউডের আরও সাত অভিনেত্রী।

দুই সন্তানের মা বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। অভিনেত্রী দু-বারই সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেন। এই প্রসঙ্গে করিনা একটি বৈদুতিন সংবাদ মাধ্যমে একবার জানিয়েছিলেন, প্রসবকালীন সময়ে তিনি খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যার জন্য ডাক্তারদের সিজারিয়ান ডেলিভারি করতে হয়।

অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রাকে (Shilpa Shetty Kundra)সকলে বলিউডের ফিটনেস কুইন বলেই জানেন। কিন্তু অনেকেই জানেন না শিল্পা তাঁর সন্তানের জন্ম দেন সিজারিয়ান ডেলিভারির মাধ্যমেই। ২০১২ সালে প্রথম সন্তানের জন্ম দেন শিল্পা। প্রথমবার ছেলে ভিয়ান রাজ কুন্দ্রার মা হন অভিনেত্রী। পরে মেয়ে সামিশা শেঠি কুন্দ্রার জন্মের সময় শিল্পা সারোগেসির সাহায্য নেন।

দুই সন্তানের মা আরও এক বলিউড অভিনেত্রী কাজল দেবগণ (Kajol Devgon)। তাঁর ছেলের নাম যুগ এবং মেয়ের নাম নাইসা। কাজলও তাঁর দুই সন্তানের জন্মের সময়েই সিজারিয়ান ডেলিভারির সাহায্য নেন।

অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত ২০১০ সালে জমজন সন্তানের মা হন। তাঁর ছেলের নাম শাহরান দত্ত এবং মেয়ের নাম ইকরা দত্ত। সিজারিয়ান ডেলিভারির মাধ্যমেই মা হন মান্যতা।

বলিউডের আরও এক ফিটনেস ফ্রিক অভিনেত্রীর নাম মন্দিরা বেদি। মন্দিরাও ছেলে বীর কৌশলের জন্মের সময় সিজারিয়ান ডেলিভারির সাহায্য নেন। তবে সন্তানের জম দিতে গিয়ে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় মন্দিরাকে। অভিনেত্রী এই প্রসঙ্গে একটি বৈদুতিন সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন যে সি সেকশনের সময় একটি সুচ মন্দিরার পেটে রয়ে গিয়েছিল।

বলিউড অভিনেত্রী লারা দত্ত সন্তানের জন্মের সময় সিজারিয়ান ডেলিভারির সাহায্য নেন। মেয়ে সায়রা ভূপতির জন্মের সময় মাতৃগর্ভে শিশুর অবস্থানের কারণে লারা দত্তের সিজারিয়ান ডেলিভারি করতে বাধ্য হন চিকিৎসকরা।

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান। ৪৩ বছর বয়সে তিন সন্তানের মা হন ফারাহ। তাঁর দুই মেয়ে দিভা কুন্ডার এবং আন্না কুন্ডার এবং এক ছেলে জার কুন্ডার। সিজারিয়ান ডেলিভারির মাধ্যমেই মা হন ফারাহ খান।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?