আলিয়া এবার সুপারগার্ল, বিজ্ঞাপনের পরে সিনেমা ঘিরে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘সুপারগার্ল’ জিনিসটা কী? এই নামটা শুনলেই প্রথমে মাথায় আসে, হলিউড চলচ্চিত্রের কথা।সেখানে কখনও সুপারগার্লের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ‘Amy Jackson’, আবার কখনও ‘সুপারওম্যান’ এর ভূমিকায় অভিনয় করছেন Melissa Benoist বা Nicole Maines। আসলে সুপারগার্লের অর্থ বলতে আমাদের মাথায় প্রতিনিয়ত ঘোরে, আমাদের যেকোনো বিপদে ঝাঁপিয়ে পড়বে ভগবানের কোনো অংশ। আমি যেখানেই থাকি না কেন, সেখানেই তৎক্ষণাৎ উপস্থিত হবে সুপার পাওয়ারওয়ালা ওম্যান বা সুপারগার্ল বা সুপারহিরো। যারা নিমেষে আমাদের সব সমস্যা মিটিয়ে দিতে পারে। হ্যাঁ, এইসব সংজ্ঞা আমাদের মাথায় ঢুকিয়েছে, একাধিক সুপারহিরো বা সুপারগার্ল গল্প ভিত্তিক হলিউড চলচ্চিত্র। তবে কবে আসবে এই সুপারগার্ল, আমাদের দেশে অর্থাৎ বলিউডে?

হ্যাঁ, খুব শীঘ্রই সুপারগার্লের ভূমিকায় ধরা দিতে চলেছেন, বলিউডের হবু মাম্মি আলিয়া ভাট। কী করে বুঝলাম? এর উত্তর দিচ্ছে সম্প্রতি একটা বিজ্ঞাপন। জনপ্রিয় অনলাইন পণ্য ও পোশাক বিপণনী সংস্থা ‘Flipkart’ এর সম্প্রতি কয়েক বিজ্ঞাপন দেখেছেন কী টিভির পর্দায়? যেখানে আলিয়াকে দেখা যাচ্ছে একেবারে সুপারওম্যানের ভূমিকায়। সেখান থেকেই শুরু জল্পনা। আসলে এখন ছবির প্রচারের মাধ্যম অনেকটা বদলেছে, পাল্টিয়েছে ছবি নির্মাতাদের চিন্তাভাবনাও। এদিকে এখনকার বিজ্ঞাপনগুলিতে বেশিরভাগ মুখই হচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকারা। তাহলে এই দুইয়ের মেলবন্ধন ঘটালেই সামনে চলে আসবে আসল রহস্য। ছবির প্রমোশনের জন্যে এখন অনেক নায়ক-নায়িকারাই যে বিজ্ঞাপনের ‘ব্র্যান্ড আম্বাসাডার’ হচ্ছেন সেই বিজ্ঞাপনের মাধ্যমেই ছবির প্রচার সারছেন। সেই দেখেই একটি অঙ্কবিদ্যা কাজে লাগিয়ে ভাবুন। হঠাৎ সুপারওম্যানের ভূমিকায় কেন আলিয়া ভাট?

এই মুহূর্তে ৩ টি বিজ্ঞাপন দেখানো হয়েছে ‘Flipkart’ এর তরফ থেকে, একটাতে রয়েছে একজনের মোবাইল ভেঙে যাওয়াতে তাঁকে সুপারগার্ল আলিয়া এসে রক্ষা করছেন, আবার একটি বাচ্চার মাথার ওপরে টিভি পরে যাওয়ার হাত থেকে আলিয়া সুপারওম্যান সেজে বাঁচাচ্ছেন, আবার কোনও নারীর শ্লীলতাহানির হাত থেকে তাঁকে সুপারওম্যানের ভূমিকায় এসে বাঁচাচ্ছেন আলিয়া। আর সবটাই flipkart এর পণ্য বিক্রির বিজ্ঞাপন। কিন্তু হঠাৎ সুপারওম্যানের আইডিয়া কেন? এটা কী নিছকই বিজ্ঞাপন নাকি আলিয়ার আসন্ন ছবির কোনো প্রচার। তবে কী এবার হবু মাকে এবার সুপারওম্যান বা সুপারগার্লের ভূমিকায় দেখা যাবে? সময়ের অপেক্ষা।

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক