নুসরত ফতেহ আলির কথায় ‘বেস্ট সং কপি অ্যাওয়ার্ড’ দেওয়া উচিত অনু মালিককে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড নিয়ে কন্ট্রোভার্সি চলছেই ক্রমাগত। কিছুদিন আগেই পাকিস্তানি গান চুরি নিয়ে বিতর্ক উঠেছিল পরিচালক-প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে। এবার আরও একটি পাকিস্তানি গায়কের বলিউডের চলচ্চিত্রে গান চুরি নিয়ে সরব হওয়ার একটি পুরোনো ভিডিও সামনে এল। কিংবদন্তি পাকিস্তানি গায়ক, প্রয়াত নুসরত ফতেহ আলি খান, একটি পুরানো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রগুলির গানসমূহ তাঁর নির্মিত সঙ্গীত দ্বারা অনুপ্রাণিত হত।

নুসরত ফতেহ আলী খান “শাহেনশাহ-ই-কাওয়ালি নামেও পরিচিত, তিনি ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতীয় জনপ্রিয় সঙ্গীত কম্পোজার অনু মালিক এবং ভিজু শাহ উভয়েই তার গান কপি করে, বলিউডে গান তৈরি করত, যার জন্যে তাঁরা ‘ভালো কাজ’ করার খেতাব অর্জন করেছিলেন। নুসরত ফতেহ আলি খানের সৃষ্টি একাধিক গান ১৯৯০-এর দশকের গোড়ার দিকে অনেক ভারতীয় সঙ্গীত রচয়িতাকে অনুপ্রাণিত করেছিল, তাঁরা তাদের গান গুলিকে নুসরত ফতেহ আলির গানগুলির থেকে নকল করতেন, এবং তা ভারতীয় সঙ্গীতে ব্লকবাস্টার হিট হয়ে যেত। বছরের পর বছর ধরে, তাঁর অনেক জনপ্রিয় গান চলচ্চিত্রে পুনঃনির্মিত হয়েছিল।

জি টিভির একটি পুরানো সাক্ষাৎকারে, নুসরত ফতেহ আলি খানকে ভারতীয় সঙ্গীত পরিচালকদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেখানেই তিনি জানিয়েছিলেন, ভারতীয় কিছু পরিচালকরা তাঁর কাজ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তবে নুসরত এই বিষয়ে একদমই সমালোচনা করেনি, তিনি উল্টে বলেন, ‘তাঁরা বেস্ট কপি নয়, বরং ভালো কাজ করেছে। ভালো কাজ করেছেন ভিজু শাহ। অনু মালিকও আমাকে ভালোভাবে নকল করেছেন।” ১৯৯৪ সালের ‘মোহরা’ চলচ্চিত্রের ভিজু শাহের গান, ‘তু চিজ বাদি হ্যায় মস্ত মস্ত’ গানটিও প্রয়াত গায়কের সৃষ্টি। এছাড়া ১৯৯৫ সালের ইয়ারানা চলচ্চিত্রের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের উপর চিত্রিত করা অনু মালিকের সৃষ্টি ‘মেরা পিয়া ঘর আয়া’ গানটিও নুসরত জীর নির্মাণ। এই বিষয়ে একজন নেটিজেন জানিয়েছেন, নুসরতের সৃষ্টি গানগুলি কেউ নকল করছে, এবং ভালমতই নকল করছে দেখলেও ভাল লাগে। ১৯৪৮ সালে নুসরত ফতেহ আলি খান জন্মগ্রহণ করেন, এবং ১৬ আগস্ট, ১৯৯৭-এ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তাঁর ভাগ্নে, গায়ক রাহাত ফতেহ আলী খান, ভারত ও পাকিস্তান উভয় দেশেরই একজন সুপরিচিত গায়ক।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা