ভাঙা পা নিয়েই ‘গুপ্ত’ এর শ্যুটিং শেষ করেছিলেন ববি দেওল

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় অভিনেতা ববি দেওল (Bobby Deol), বিগত কয়েক যুগ ধরে বলিউডে রাজ করছেন। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর পুত্র তিনি। বাবার জন্যে নয়, নিজের যোগ্যতার জোরেই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। যাই হোক, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার হিট। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল ‘GUPT’। যার বয়স দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল। হ্যাঁ, আজ আমাদের আলোচ্য, এই ছবিটিই। এই ছবিটির বয়স ২৫ হলেও এখনও প্রত্যেক দর্শকের কাছে এর স্মৃতি অমলীন। এমনকী নিজের কেরিয়ারেও ‘গুপ্ত’ ববি দেওলের কাছে বিশেষ হয়ে রয়েছে। এই ছবিতে খলনায়িকার ভূমিকায় ছিলেন অভিনেত্রী কাজল। আর এই ছবিতে ববির বিপরীতে ছিলেন মনিষা কৈরালা। একাধিক চমকের কারণেই এই ছবিটি সবার কাছে খ্যাত।

এই ছবিতে ববি দেওল প্রথমবারের মতো প্রচুর নেচেছিলেন, এছাড়াও এই ছবির অ্যাকশনও ছিল আশ্চর্যজনক। এমনকী এই ছবির প্রত্যেকটি গানই ছিল তুখোড়। একটি পুরোনো সাক্ষাৎকারে নায়ক নিজেই এই ছবির বিষয়ে একাধিক স্মৃতি তুলে ধরে বলেন, “এই ছবির প্রচারের জন্যে তিনি একটি মিউজিক চ্যানেল বুক করেছিলেন, যেখানে ২৪ ঘন্টা শুধু গুপ্তেরই গান চলছিল, আর কোনও বাণিজ্যিক ছবির বিজ্ঞাপন বা গান কিছুই চলেনি।

এটিই ছিল এই ছবির প্রচারে উল্লেখযোগ্য মাধ্যম। ববি দেওল আরও বলেন, “এই ছবতে নাচের শুটিংয়ের জন্য আমাকে অনেক রিহার্সাল করতে হয়েছিল। কিন্তু আমরা যেখানে শুটিং করছিলাম ,তখন স্টুডিওতে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না। আমি গান গুলিতে নাচের জন্যে এতটাই রিহার্সাল করতাম যে আমি শ্যুটিং শেষে ঘামে ভিজে যেতাম। এছাড়া আমার প্রথম চলচ্চিত্র ‘Barsaat’ এর শুটিংয়ের সময় আমার পা ভেঙে গিয়েছিল, আর তার পরপরই গুপ্তের শ্যুটিং ছিল।”

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা