গোপনাঙ্গে রড ঢুকিয়ে ধর্ষণের হুমকি পরিচালক লীনা কে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে কালী তথ্যচিত্রের পোস্টার নিয়ে শুরু হয়েছে রীতিমত তাণ্ডব। প্রতিদিন একেকটি নতুন নতুন উসকানি মূলক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে গোটা দেশ জুড়ে। এই নিয়ে ইতিমধ্যেই কালী তথ্যচিত্রের নির্মাতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, নির্মাতার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবেন বলে সেটাও জানিয়েছিলেন। যদিও ইতিমধ্যেই ‘কালী’ (Kaali) তথ্যচিত্রের পোস্টার মুছে দেওয়া হয়েছে পরিচালকের টুইটার অ্যাকাউন্ট থেকে, এমনকী ‘আগা খান’ মিউজিয়াম থেকেও সরিয়ে ফেলা হয়েছে পরিচালক লীনা মনিমেকালাই-এর তথ্যচিত্রের পোস্টার।

তবুও সেই পোস্টার নিয়ে বিতর্কের শেষ নেই, যার ফলে মারাত্মক আঁচ পড়ছে পরিচালকের জীবনের উপর। কালী তথ্যচিত্রে দেখানো হয়েছিল, দেবীরূপী এক বহুরূপী সিগারেটে সুখটান দিচ্ছেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ, সবার দাবি হিন্দুদেবীর মুখে সিগারেটের ছবি প্রেজেন্ট করে, হিন্দুদের ভাবাবেগকে কলঙ্কিত করেছেন পরিচালক লীনা মনিমেকালাই (Leena Manimekalai)। সেই নিয়েই শুরু যাবতীয় বিতর্কের। তবে শুধু দিল্লী নয়, দেশের একাধিক রাজ্যে লীনার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যার জেরে সরাসরি ধর্ষণের হুমকি পেলেন পরিচালক লীনা। ইস্টাগ্রামে এক ব্যক্তি সরাসরি লীনাকে বলেছেন, ‘গরম লোহার রড তোমার শরীরের ভিতরে ঢোকানো উচিত!’

 

সেই স্ক্রিনশট সোশ্যালে শেয়ার করে লীনা পালটা প্রশ্ন করে বলেছেন, ‘এই লোক কী ভাবে একজন হিন্দু বা তাঁর মনে ‘অনুভূতি’ থাকতে পারে? একটি ছবির পোস্টার তাঁকে ‘আঘাত’ করছে দেখে তিনি উত্তপ্ত, এদিকে সে একজন নারীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি কী করে দিচ্ছেন?’ এমনকী পরিচালকের দাবি, ‘দিল্লি পুলিশ, লখনউ পুলিশ, গুয়াহাটি পুলিশ, আপনারা কি এই লোকটিকে আমার উপর আক্রমণ করতে অনুমতি দিয়েছেন?’ দিন কয়েক আগেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র পোস্টার-বিতর্কে পরিচালকের বিরুদ্ধে লুকআউট নোটিশের আবেদন জানিয়েছিলেন কেন্দ্রের কাছে। তবে এই নিয়ে একেবারেই চিন্তিত নন লীনা, তিনি এই প্রসঙ্গে টুইটারে লিখেছেন, ‘এফআইআর, সবগুলো নিয়ে এসো, লুক আউট নোটিশ’ সেটাও নিয়ে এসো? ‘মণ্ডুচ্ছেদের হুমকি’ দিয়ে কী লাভ আমার তো একটাই মাথা। আমি শিল্পী, আমি সৃষ্টি করি। তাই সহনশীলতা আমরা ভাষা। আমি জানি আমার শিল্পের পাশে অনেক বেশি মানুষ আছে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা