প্রেম দিবসে মুক্তি পেল সলমানের ‘ব্যাটল অফ গালওয়ান’-এর নয়া গান ‘ম্যায় হুঁ’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেম দিবসে প্রেমের জোয়ারে ভাসছে দেশ। আর এই  বিশেষ দিনে মুক্তি পেল সলমান খানের বহুল চর্চিত ছবি  ‘ব্যাটল অফ গালওয়ান’-এর প্রেমের গান ‘‘ম্যায় হুঁ’।   মুক্তির সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সলমান খান ও চিত্রাঙ্গদা সিংহের রসায়ন গানটিতে অন্য মাত্রা দিয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা  শ্রেয়া ঘোষাল  এবং আয়ান লাল। যিনি কুনিকা সদানন্দের ছেলে। সবচেয়ে লক্ষণীয় হল, গানের গীতিকার ও সুরকার আয়ান নিজেই। অর্থা‍ৎ সঙ্গীত দুনিয়ায় তিনি যে আগামী কয়েক বছর রাজত্ব করার লক্ষ্য নিয়েই এসেছেন, তা বুঝিয়ে দিয়েছেন কুনিকার পুত্র।

গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনেই মুক্তি পেয়েছিল ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির প্রথম গান ‘মাতৃভূমি’। মুক্তি পাওয়ার পরেই ওই গান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটা নাগরিকরা। তারা সমাজমাধ্যমে বলিউডের ভাইজান সলমান খানকে তুলোশনা করেছিলেন। অনেকেই সাফ-সাফ জানিয়ে দিয়েছিলেন, ওই গান মোটেও শ্রবণযোগ্য নয়। তবে এদিন রিলিজ হওয়া ‘ম্যায় হুঁ’ সলমানকে ট্রোলিংয়ের হাত থেকে বাঁচাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

‘ব্যাটল অফ গালওয়ান’ কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা নিয়ে নির্মাতাদের তরফ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ‘ছবির বেশ কয়েকটি দৃশ্যের ফের শুটিং করা হবে। তাছাড়া যেহেতু গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের ফৌজের মধ্যে লড়াইয়ের গল্পও ছবিতে রয়েছে, সে ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সবুজ সঙ্কেত পেতে হবে। ইতিমধ্যেই ছবিটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। তবে পাল্টা ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, ‘ছবি নির্মাণের পিছনে ভারত সরকারের কোনও হাত নেই।’

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?