মৃত্যু হুমকির জেরে নিরাপত্তার কড়া ঘেরাটোপে ভাইজান

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বলিউডের সুপারস্টার সলমন এবং তাঁর বাবা সেলিম খানের কাছে একটি বেনামী চিঠি পৌঁছয়, যেখানে তাঁদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। সলমন পরিবারের এক ঘনিষ্ঠ এদিন এই সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, রবিবার সকালে, সেলিম সকালে হাঁটতে গিয়েছিলেন। তখন তিনি বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে একটি বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন, তখন সেখানেই অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁকে একটি খোলা চিঠি দিয়ে যায়। সেই চিঠিতেই উল্লেখ করা ছিল, সেলিম এবং তাঁর অভিনেতা পুত্রকে হত্যার হুমকির কথা। এই ঘটনার পর পরেই মুম্বই পুলিশের কাছে এফআইআর দায়ের করে সলমন। এরপরেই মুম্বই পুলিশের একটি অফিসার দল সলমনের বাড়ি যায় এবং যুগ্ম পুলিশ কমিশনার বিশ্বাস নাংরে-পাটিল এবং অন্যান্য অফিসারদের নেতৃত্বে, দলটি সেলিব্রিটি পিতা-পুত্র জুটির কাছে যে মৃত্যু হুমকির চিঠি পৌঁছেছে, সেই বিষয়ে খান পরিবারকে জিজ্ঞাসা করেন।

বেনামি হুমকি চিঠি পেয়েছেন সলমন খান, এই প্রসঙ্গে মুম্বই পুলিশ কমিশনার জানিয়েছেন যে, তাঁরা মামলার সমস্ত প্রাথমিক তথ্য না পাওয়া পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে মুখ খুলবেন না। ইতিমধ্যেই, বান্দ্রা পুলিশ তদন্ত শুরু করেছেন। এমনকী মুম্বই পুলিশের অপরাধ দমন শাখাও তদন্ত শুরু করেছেন। সেই সঙ্গে অভিনেতা ও তাঁর বাবা সেলিম খানের নিরাপত্তা জোরদার করা হয় মহারাষ্ট্র স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে। চিঠিটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করছে এবং চিঠিটির সঙ্গে অভিনেতার অতীতের কোনও ঘটনা যুক্ত আছে কিনা তাও উদঘাটনের চেষ্টা করছেন পুলিশ। এছাড়া পুলিশ তদন্তের সুবিধার্থে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

এদিকে সলমন হুমকিকে ভয় পেয়ে গুটিয়ে বসে থাকেন নি। অভিনেতা সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়েছিলেন এবং তাঁর পরবর্তী সিনেমা ‘কভি ঈদ কাভি দিওয়ালি’-এর শ্যুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন। এমনকী এই ছবির শ্যুটিংয়ের জন্যে তাঁর হায়দ্রাবাদে যাওয়ার কথাও রয়েছে। অভিনেতা কে সদ্য তাঁর বাড়ির আশেপাশে দেখা গিয়েছে, আর তাঁর বাড়ির এলাকাতেও অতিরিক্ত পুলিশ বাহিনী এবং নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট