দেখে নিন সেরা ১০ বলিউড পিতা-পুত্রের জুটি, যারা দেখতে অবিকল একে অপরের প্রতিচ্ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ আন্তর্জাতিক পিতৃদিবস। বাবা মানেই, প্রতিটি সন্তানের কাছে বটবৃক্ষসম। যার সাহায্যে আজকে আমাদের বড় হয়ে ওঠা, আমাদের কেরিয়ার গড়া। আসলে বাবাদের সংজ্ঞা দেওয়া খুবই মুশকিল। বলে চলে, বাবা মানেই নিখাদ ভালোবাসা, স্নেহের সঠিক সংজ্ঞা। হাজারো কষ্টের মাধ্যমে এবং সন্তানকে মানুষ করার জন্যে যিনি সর্বাত্মক চেষ্টা করে চলেছেন, তাঁর নাম বাবা। প্রতি বছর জুনের তৃতীয় রবিবার পিতৃদিবস পালন করা হয়। সেই অর্থে আজ ১৯ জুন, ‘Happy Father’s Day’। প্রত্যেকটি মানুষই আজ বাবা দিবস পালন করছেন। সেই যাত্রায় বাদ নেই বলিউডও। বাবা দিবসের দিন দেখে নিন, বলিউডের কোন সেলেব পুত্র জুটি তাঁদের বিখ্যাত পিতার একটি আয়না চিত্র বা পিতার আদলে তাঁদের মুখের গঠন।

শাহরুখ খান ও আরিয়ান খান

শাহরুখ খানের ছেলে আরিয়ান একেবারেই বাবার প্রতিচ্ছবি। বলা চলে, আরিয়ান শাহরুখের ছোটবেলার সংস্করণ। আরিয়ান গত বছর ক্রুজে, মাদক দ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন এবং এক মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন তিনি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো তদন্তে “পর্যাপ্ত প্রমাণের অভাব” এর দরুন গতমাসেই এই মামলার ক্লিনচিট দেওয়া হয় আরিয়ানকে। খুব শীঘ্রই, আরিয়ান একজন পরিচালক হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায়।

 

সইফ আলি খান ও ইব্রাহিম আলি খান

ইব্রাহিম, বাবা সাইফ আলি খানের একেবারে সত্যিকারের কার্বন কপি। তাঁর বোন সারা আলি খানও একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি যেভাবে মায়ের মতন দেখতে এবং ইব্রাহিমকেও বাবার মতো দেখতে। তবে আমরা অভিন্ন!”

সানি দেওল ও রাজবীর দেওল

২০২১ সালের মার্চ মাসে, সানি দেওল তাঁর ছোট ছেলে রাজবীর দেওলের এই ছবি শেয়ার করেছিলেন। তরুণ দেওল এবং রাজবীর দেওল দুজনেই দেখতে অনেকটা সানির মতো।

অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনেরও মুখের প্রচুর মিল রয়েছে।

রাকেশ রোশন ও হৃতিক রোশন

বলিউডের সুপারস্টার জুটি, পিতা-পুত্র যুগল, রাকেশ রোশন এবং হৃতিক রোশনও একে অপরের প্রতিচ্ছবি। হৃত্বিকের মা পিঙ্কি রোশন একবার তাঁর স্বামী রাকেশ রোশনের ২১ বছর বয়সের ছবি এবং হৃত্বিকের ২১ বছর বয়সের ছবি কোলাজ করে দেখেছিলেন, রাকেশ এবং হৃতিকের মুখের আদল একদম এক।

অনিল কাপুর এবং হর্ষ বর্ধন কাপুর

অনিল কাপুরের ছেলে হর্ষ বর্ধন কাপুরও দেখতে অনেকটা তাঁর বাবার মতো। খুব শীঘ্রই AK vs AK এবং Netflix ফিল্ম থর-এ বাবা-বেটা দুজনকে একইসঙ্গে দেখা যাবে।

জাভেদ আখতার ও ফারহান আখতার

ফারহান আখতারও দেখতে অনেকটা তার বাবা, কবি, গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতারের মতো।

ঋষি কাপুর ও রণবীর কাপুর

ঋষি কাপুর ও রণবীর কাপুর যদিও একইরকম দেখতে নয়, নীতু কাপুরের মতন মুখের গঠন হয়েছে রণবীরের। তবে ঋষি ৮০ র দশকে যেমন মেয়েদের মধ্যে বিখ্যাত ছিলেন, তেমনি রণবীরেরও বিশাল মহিলা ফ্যান ফলোয়িং।

সুনীল দত্ত ও সঞ্জয় দত্ত

অভিনেতা সঞ্জয় দত্তও দেখতে অনেকটা তাঁর বাবা অভিনেতা সুনীল দত্তের মতো। সঞ্জু তাঁর বাবার প্রতি ভালবাসা বেশ কয়েকবার প্রকাশ করেছে এবং দুজনের মধ্যে একটি দুর্দান্ত বন্ধনও রয়েছে সেটাও প্রকাশ করেছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা