প্রকাশিত হল মন্দাকিনী অভিনীত ‘মা ও মা’ এর প্রথম পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: গত এপ্রিলেই ঘোষিত হয়েছিল যে, প্রায় ২৬ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করছেন নব্বইয়ের দশকে ‘কটা চোখ’ অভিনেত্রী মন্দাকিনী (Mandakini)। আর এটাও জানা গিয়েছিল যে, ছেলের হাত ধরেই অভিনয়ে কামব্যাক করছেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। মন্দাকিনীর নামটা শুনলেই যেন, ‘রাম তেরি গঙ্গা মেঈলি’ (Ram Teri Ganga Maili) ছবির গঙ্গোত্রী হিমবাহের ওপর ঠান্ডা কনকনে জলে ভিজে, সাদা পাতলা শাড়িতে নিজেকে মুড়িয়ে সেই সেক্সি তরুণীটির কথা মনে পড়ে যায়।

হ্যাঁ, সেই সময়ে এই সেক্সি বেশে নিজেকে ধরা দিয়ে দেশের লাখো পুরুষের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। শাড়ীর ফাঁক দিয়ে তাঁর ভেজা স্তনযুগল নিমেষেই সে যুগে চূড়ান্ত সাহসীকতার ছাপ ফেলেছিল। তবে কেরিয়ারের ঊর্ধ্ব গগনেই অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি। অবশেষে বলিউডে কামব্যাক করছেন নায়িকা, ছেলে রাব্বিল ঠাকুরের হাত ধরে। তাঁর আসন্ন মিউজিক্যাল ভিডিও ‘মা ও মা’ (Maa O Maa) শিরোনামের মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করছেন তিনি।

আজ অর্থাৎ ২৩ জুন এই গানটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল, ১৯৯৬ সালে জোর্দার ছবিতে। প্রায় দুই দশক পর, বলিউডে পা রাখছেন তিনি। ১৯৮৫ সালের ‘রাম তেরি গঙ্গা মেঈলি’ চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয় সেসময় দর্শকদের মনে জাদু বুনেছিলেন। এবার তিনি ফিরছেন মা ও মা শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে। ইনস্টাগ্রামে গিয়ে, তিনি বৃহস্পতিবার গানটির প্রথম চেহারার পোস্টার উন্মোচন কর লিখেছেন, “পোস্টারটি দেখে, আপনি আপনার মতামত কমেন্ট করুন! আমি জানতে চাই।”

একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, এই কাজের প্রসঙ্গে মন্দাকিনী বলেছিলেন, “আমি পরিচালক সজন আগরওয়াল জির সঙ্গে যুক্ত হতে পেরে খুব খুশি। আমি তাঁকে অনেকদিন ধরে চিনি কিন্তু অবশেষে আমরা একসঙ্গে কাজ করছি। মা ও মা একটি খুব সুন্দর গান এবং আমি তাৎক্ষণিকভাবে এর প্রেমে পড়ে গিয়েছি। এই গানের সবচেয়ে ভালো দিক হল আমার ছেলে প্রধান চরিত্রে অভিনয় করছে। আমরা মাসের শেষের দিকে এই গানটির শুটিং শুরু করব।” মন্দাকিনী এবং তার ছেলে রবিল ঠাকুর অভিনীত, মা ও মা পরিচালনা করেছেন সজন আগরওয়াল। গানটির কথাও লিখেছেন তিনি। যেখানে বাবলি হক এবং মীরা সুর দিয়েছেন, এবং ঋষভ গিরি গানটি গেয়েছেন।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২