তুনিশার অপমৃত্যু, শীজানের গ্রেফতার, আলিবাবার শ্যুটিং আপাতত স্থগিত

নির্মাতারা প্রধান ভূমিকায় নতুন অভিনেতাদের কাস্ট করলে তবেই শোটি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তেমনই জল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২০ ডিসেম্বর মারা গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শর্মা। বর্তমানে তিনি সাব টিভির বিখ্যাত ধারাবাহিক ‘আলিবাবা: দাস্তান-ই- কবুল’-এর নায়িকা ছিলেন। শীজান মহম্মদ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। মাত্র ২০ বছর বয়সেই নিজের কেরিয়ার বেশ পোক্ত বানিয়ে নিয়েছিলেন চন্ডীগড়ের তুনিশা। মহারাষ্ট্রের ভার্সাই-এর আলিবাবার শ্যুটিংয়ের চা বিরতির সময়েই কোস্টার শীজানের মেকআপ রুমের বাথরুমে গিয়ে গলায় ফাঁস দেন অভিনেত্রী। তাঁর মৃত্যুতে প্রথমে খুনের সন্দেহ উঠলেও পরে তুনিশার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে আসে, তিনি আত্মহত্যাই করেছেন। এছাড়া তুনিশার প্রেগনেন্সির গুজব উঠলেও, ময়নাতদন্তের রিপোর্টে তেমন কিছুই পাওয়া যায়নি। তবে তুনিশার আকস্মিক মৃত্যু এবং শীজানের গ্রেফতারের পর আলিবাবার শ্যুটিংয়ের কী আপডেট?

SAB TV পেনিনসুলা পিকচার্স প্রযোজিত ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের চরিত্রে অভিনয় করেছেন তুনিশা শর্মা, এবং আলিবাবার চরিত্রে অভিনয় করেছেন শীজান এম খান। শোটি আলিবাবা এবং চল্লিশ চোরের জনপ্রিয় গল্প অবলম্বনে তৈরি হয়েছে। তুনিশার মৃত্যুর পরেই শোয়ের ভবিষ্যত নিয়ে বড়সড় প্রশ্ন উঠে এসেছে? কারণ আলিবাবার প্রধান দুই তারকার মধ্যে একজন মারা গিয়েছেন এবং অন্যজন পুলিশ হেফাজতে, সুতরাং শোয়ের ভবিষ্যত কী? তুনিশা শর্মা আলিবাবার সেটেই আত্মহত্যা করেছেন। আর তাঁকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শীজানকে গ্রেফতার করা হয়। তাহলে? সূত্রের খবর, আলিবাবার শুটিং আপাতত স্থগিত করা হয়েছে।

নির্মাতারা শীঘ্রই নতুন করে প্রধান অভিনেতাদের সন্ধান শুরু করবেন। শীজান এই মুহূর্তে যে আইনি সমস্যার মুখোমুখি হচ্ছেন সেই কারণে তাঁকে বদল করা হবে শো থেকে। সুতরাং নির্মাতা, কাস্ট এবং কলাকুশলীদের জন্য এটি একটি কঠিন সময়। তবে কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য নেই। হঠাৎ এই খবরে সহ-অভিনেতারা শোক প্রকাশ করেছেন। নির্মাতারা প্রধান ভূমিকায় নতুন অভিনেতাদের কাস্ট করলে তবেই শোটি ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তেমনই জল্পনা।

আরও পড়ুনঃ তুনিশার আকস্মিক মৃত্যু, মাথায় হাত ‘আলিবাবা’-র নির্মাতাদের, সিরিয়ালের ভবিষ্যত কী?

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও