বিলাসবহুল বাড়ি কিনলেন ‘গোপি বহু’, বাঙালি রীতিতে হল গৃহপ্রবেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বাড়ি কিনলেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য।  মুসলিম ধর্মাবলম্বী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করায় কম কটাক্ষের শিকার হননি অভিনেত্রী। তবে সেইসব নেতিবাচক মন্তব্যকে পিছনে ফেলে স্বামী ও সন্তানকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করলেন অভনেত্রী । নতুন বাড়িতে  গৃহপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছেন ‘সাথ নিভানা সাথিয়া’-র গোপি বহু।

অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য  তাঁর স্বপ্নের বাড়ি তৈরি করেছেন।  দেবোলিনা সোশ্যাল মিডিয়ায় গৃহবধূরর সাজে নতুন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠানের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে শাড়ি পরে মাথায় ঘট নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ছেলেকে কোলে নিয়ে দেবোলিনা  নতুন বাড়িতে প্রবেশের ভিডিও করতে দেখা যাচ্ছে তাঁর তার স্বামী শাহনওয়াজ শেখকে। শুভ অনুষ্ঠানের সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “একটি নতুন শুরু।” দেবোলিনার এই নতুন যাত্রায় তাঁকে অভিনন্দন জানয়েছেন তাঁর ভক্তরা।  অভিনেত্রীর  নতুন যাত্রার শুরুর প্রশংসা করেছেন অনেকেই।  বাঙালি এই কন্যা জনপ্রিয় টিভি সিরিয়াল  ‘সাথ নিভানা সাথিয়া’-তে গোপি বহুর  চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। তাছাড়াও তিনি বিগ বসেও অংশ নিয়েছিলেন। দেবলীনা ভট্টাচার্য একেবারে বাঙালি রীতি মেনেই করেছেন গৃহপ্রবেশ।  ফুলের মালা দিয়ে সাজিয়েছেন বাড়ির দরজা।

আরও পড়ুন: দুর্ঘটনায় পড়লেন ‘একেন বাবু’, কাবু কি হলেন ফিল্মি গোয়েন্দা?

প্রসঙ্গত, ভিনধর্মী বিয়ে করলেও অভিনেত্রী সুগৃহিণীর মতো সম্প্রীতি বজায় রেখেছেন বরাবর।  সেই ছবি ধরা পড়েছে সমাজ মাধ্যমেও। শুধু ভিন ধর্মে বিয়ে করার জন্য নয় সন্তানের মুখ দেখিয়েও কটাক্ষের শিকার হন অভিনেত্রী। ছেলের ছবি পোস্ট করার পরেও থামেনি বিতর্ক। দেবলীনা এত ফর্সা হলেও তাহলে তাঁর সন্তান এত কালো কেন? এই নিয়েই সমাজমাধ্যমে ঝড় ওঠে। অনেকে আবার দেবলীনার দুধের শিশুকে, ‘খুদে জঙ্গি’ বলেও কটাক্ষ করেন। তবে পাল্টা জবাব দেন অভনেত্রী। নিন্দুকদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আপনারা কী ভেবেছিলেন সন্তান কার মতো হবে? আপনাদের দেখতে কি প্রতিবেশীদের মতো?’ অভিনেত্রীর কড়া হুশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আমার সন্তানকে নিয়ে কোনও কটু কথা বললে ছেড়ে কথা বলব না!’ তবে সেই সমস্তকিছু দূরে সরিয়ে নতুন বাড়ি নিয়ে ব্যাস্ত তাঁর পরিবার।

 

 

 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ